১৫ আগস্ট উপলক্ষে বরিশালের উজিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের পূর্ণ নিরাপত্তার দাবিতে মেহেরপুরে উত্তাল মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিটি অনশন কর্মসূচি পালন করেছে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীরা।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কাপাসিয়া উপজেলার উপর দিয়ে কিশোরগঞ্জ সফরে যাওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস এবং প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক আঞ্চলিক সড়কের মোড়ে মোড়ে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছিল।
মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে ষোলাটাকা ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে লাল টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ৩ দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে লাল বাদশা (২০) নামে এক তরুণকে নির্ম*মভাবে পিটিয়ে হ*ত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালগঞ্জ চার মাথা ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামে আরও এক তরুণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাঙামাটির সদর উপজেলায় পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিবকে মাদকসহ আটক করেছে পুলিশ।
৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) দিনভর গণনা শেষে নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ আনা স্বর্ণ, ১ ভরি ২ আনা রুপা এবং ডলার, পাউন্ডসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এমপির গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।
কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে নেশার টাকার জন্য মারধর করার অভিযোগ দিতে গিয়ে থানা আঙিনায়ই মৃত্যুবরণ করেন মো. আবু তাহের মজুমদার (৭৫)। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরস্থ ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।