| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নরসিংদী জেলার বেলাবো উপজেলা নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উৎসবপ্রিয় মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলা পরিচালনা কমিটির আয়োজনে মাসব্যাপী এই মেলার যাত্রা শুরু হলো।

বিস্তারিত...

‘খেলাধুলা তরুণদের সামাজিক অপরাধ থেকে দূরে রাখে’

‘মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে শতাধিক দলের মাঝে ফুটবল বিতরণ করেছেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়টি ওয়ার্ডের শতাধিক দলের মাঝে এসব ফুট

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জদুয়ার এলাকার রাব্বি ইসলাম (৩০), সদর উ

বিস্তারিত...

চাঁদপুরে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে যানবাহন ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস না পেশে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। পরে দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফি

বিস্তারিত...

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে মো. আসাদ উল্লাহ পাটওয়ারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটওয়ারী বাড়ি এ

বিস্তারিত...

টাঙ্গাইলে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) ও তাদের চার বছরের মেয়ে রাজিয়া।

বিস্তারিত...

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নেতিবাচক চিত্র তুলে ধরায় গণমাধ্যম কর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের ধন্যবাদ জানিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেছেন, যেখানে সেখানে ময়লা

বিস্তারিত...

নাশকতার আশঙ্কায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর দেশব্যাপী কঠোর অবস্থানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিছিল আটক ২

শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের এক নেতার নেতৃত্বে মিছিল ও পথসভা করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অন্তত ৫০০ স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

বিস্তারিত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডে জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আছেন দশজনের বেশি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাসির উদ্দিন (৪৭) ও মনসুর আহমদ (৫৫)। তারা সম্পর্কে দুই ভাই এবং সেকান্দর মিয়ার ছেলে।

বিস্তারিত...

যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

যশোর বাঘারপাড়ায় উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপন দু'জন বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

গ্যাস সংকটে সিলেট-তামাবিল সড়ক অবরোধ: আকস্মিক সিএনজি পাম্প বন্ধের সিদ্ধান্তে চরম জনভোগান্তি

গ্যাস সংকটের অজুহাতে আগাম নোটিশ ছাড়াই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রতিবাদে সিলেটের তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।

বিস্তারিত...

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ উঠেছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে ফার্মের ম্যানেজারকে না জানিয়ে হলিধানী রেশম বোর্ড থেকে খড়ি বিক্রয়ের এমন অভিযোগ পাওয়া গেছে ফার্মের শ্রমিকদের বিরুদ্ধে। ফার্ম ম্যানেজারের দাবী রেশম বোর্ডের উপ-পরিচালকের নির্দেশেই খড়িগুলো মিনিফিলিসারের জ্বালানীর জন্য দেওয়া হচ্ছিল। এদিকে উপ-পরিচালকের দাবী খড়ির বিষয়ে কিছুই জানেন না তিনি।

বিস্তারিত...

রাজবাড়ীর পাংশায় মৃত দেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় তারা খাতুন (৪৬) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ । এ ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু-তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

নরসিংদীতে আকস্মিকভাবে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪