রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ১২টি মোড়ে এ ব্যবস্থা চালু রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে এ সংখ্যা ৬০-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি যানজট নিরসনে গত এক বছরে নগরীর ৭৫টি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে।
২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ অনুমোদন করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে পৃথক একটি আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
সরকার আমাদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল। কিন্তু আমরা এক টাকাও নিইনি। টাকা দিয়ে কী করবো? পৃথিবীর সব সম্পদ দিলেও কি আমার মেয়েকে ফিরিয়ে দেওয়া যাবে? আমি তো বলেছি, উল্টো টাকা দেব, শুধু এক সেকেন্ডের জন্য আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিন।
মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (Pre-litigation Mandatory Mediation) কার্যক্রমের মাধ্যমে বিচারাধীন মামলার জট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আগামী এক বছরের মধ্যে সাড়ে ৪০ লাখ থেকে ২০ লাখে নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
'ফ্যাসিস্ট' সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে জোটের মধ্যে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে সব শরিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২১ জুলাইয়ের সেই বিভীষিকাময় দুপুরে মুহূর্তেই প্রাণচঞ্চল শিক্ষাঙ্গন পরিণত হয়েছিল আগুন, ধ্বংসস্তূপ ও আর্তনাদের জনপদে। দুর্ঘটনায় পাইলট, একজন শিক্ষিকা এবং ২৮ জন কোমলমতি শিক্ষার্থীসহ মোট ৩৬ জন নিহত হন। আহত হন বহু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারী।
বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জুলাই) রাতে নৈশভোজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ওই কারাগারের জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সিনিয়র জেল সুপারকে বদলি করা হয়েছে। এর আগে কারারক্ষিসহ আরও সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া ওই বন্দির নাম- রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনি থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর আন্দোলনের শরিকদের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান শরিকদের জানিয়েছেন যুগপৎ আন্দোলনের দল ও জোটদের নিয়ে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, স্বাক্ষর করেছে, তা
ফিফা বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২০ জুন) বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, স্পেনের ঐতিহাসিক সাফল্যে দেশটির জনগণ ও ফুটবল দলকে শুভেচ্ছা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষের দিকে— এমন তথ্য জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, উদ্বোধনের আগে এটি পরিচালনার জন্য জাপানি কোম্পানির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা হবে এবং এরপরই উদ্বোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের সীমান্তবর্তী এলাকার যেকোনো ধরনের অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তর পরিদর্শনকালে শহীদ শাকিল আহমে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তিকে একই ঘটনায় দুই আইনে আলাদাভাবে বিচার করার সুযোগ নেই।