| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বর্তমান মাথাপিছু আয় ২৭৬৯ ডলার: অর্থমন্ত্রী

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলকে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিস্তারিত...

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির পরিচয় জানালেন অর্থমন্ত্রী

সংসদ অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) এক প্রশ্নের জবাবে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সংসদে হাসনাতের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বিস্তারিত...

শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

দেশের শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের প্রথম চারটিসহ পাঁচটি বিতর্কিত ব্যবসায়ী এস আলম মাসুদের। দুটি সালমান এফ রহমানের বেক্সিমকো শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠান।

বিস্তারিত...

শপিংমল-মার্কেট বন্ধের সময় জানিয়ে বিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সংকটের মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধের সময় জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বৈঠকের বরাত দিয়ে জানানো হয়, সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে ৭টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা থাকবে।

বিস্তারিত...

এপ্রিলের ৫ দিনেই এলো ৫৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন

বিস্তারিত...

টিকাদান বন্ধ থাকায় হামের প্রাদুর্ভাব: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে গত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বিস্তারিত...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী

বিস্তারিত...

বড় পরিসরে অনলাইন ক্লাসের আলোচনা হচ্ছে না: ববি হাজ্জাজ

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অনলাইন ক্লাস চালুর আলোচনা থাকলেও, তা বড় পরিসরে তা এগোচ্ছে না বলে জানিয়েছেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি পাচ্ছে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামি পাচ্ছে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভার পর ইসি সচিব আখতার

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। এ

বিস্তারিত...

বর্তমান এমপিদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা: অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বর্তমান সংসদ সদস্য (এমপি) ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এমপি ও তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ

বিস্তারিত...

ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান বলে জানা গেছে। নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাকরণ কার্যক্রম রাষ্ট্রীয়

বিস্তারিত...

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এ আদেশ দেন।

বিস্তারিত...

বিএনপি সরকারের প্রথম একনেক সভা আজ

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪