| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে চলছে উত্তরা প্রেস ক্লাব নির্বাচন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে উত্তরা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে রাজধানীর উত্তরায় ক্লাবের নির্ধারিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্র মুখর হয়ে ওঠে।

বিস্তারিত...

স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬% বাংলাদেশির : জাতিসংঘ

বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। ২০২৫ সালে দেশের প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ এই সংকটে ছিলেন। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশেই এই হার সবচেয়ে বেশি। ২১ জুলাই জাতিসংঘের পাঁচটি সংস্থার যৌথভাবে প্রকাশ করা 'দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬' শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বন্যার আশঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

বিস্তারিত...

চার মাস পর হরমুজ থেকে ফিরলেন ১৭ বাংলাদেশি নাবিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে প্রায় চার মাস হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা-এর ১৭ বাংলাদেশি নাবিক অবশেষে দেশে ফিরেছেন। দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটিয়ে স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

বিস্তারিত...

জমে উঠেছে উত্তরা প্রেসক্লাবের নির্বাচনী লড়াই, আজ ভোটগ্রহণ

বহুল প্রতীক্ষিত উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ আজ (২২ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ঢাকা-১৮ আসনের আওতাধীন সাতটি থানা নিয়ে গঠিত এ সাংবাদিক সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিস্তারিত...

সাইবার বুলিং ঠেকাতে আইনজীবী প্যানেল, চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন

ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এবং বিশেষ করে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং মোকাবিলায় আইনগত ব্যবস্থা জোরদার করতে আইনজীবীদের একটি বিশেষ প্যানেল গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রশাসনিক সব প্রক্রিয়া শেষ হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি বাকি। আগামী কয়েক দিন বা চলতি সপ্তাহের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

বিস্তারিত...

স্থানীয় নির্বাচনে শিক্ষকরা অংশ নিতে পারবেন না: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ঋণখেলাপী ও জামিনদাররাও প্রার্থী হিসাবে অযোগ্য হবেন। এছাড়া ইউটিলিটি বিল বকেয়া থাকলেও নির্বাচনে প্রার্থী হিসাবে অযোগ্য হবেন।

বিস্তারিত...

মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা: জাহিদ হাসান

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত থাকা আর্জেন্টিনা শিরোপার সবচেয়ে বড় দাবিদার বলেই মনে করেছিলেন অনেকেই। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মতো জাতীয় দলের বর্তমান ও সাবেক ফুটবলারদেরও বিশ্বাস ছিল, লিওনেল মেসির নেতৃত্বে আরেকটি ট্রফি জিততে পারে আলবিসেলেস্তেরা। তবে ফাইনালে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি।

বিস্তারিত...

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২১ জুলাই) দেশের ১০ জেলায় এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ৪৫ বছর পর মেজর (অব.) মোজাফ্ফর হোসেন গ্রেপ্তার হওয়ার ঘটনায় নানা প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিস্তারিত...

মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে (৭৭) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) আন্তর্জা

বিস্তারিত...

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর

এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশনের একটি সূত্র।

বিস্তারিত...

তিন নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বন্যায় দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার (২১ জুলাই) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪