পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে গুরুত্ব দিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (১ জুলাই) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ গবেষণা ও উদ্ভাবন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক গবেষণাগার স্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, টেক্সটাইল খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী করতে দক্ষ প্রকৌশলী ও গবেষক তৈরি এখন সময়ের দাবি।
দেশে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা (আইসিইউ) সেবার ক্ষেত্রে ভয়াবহ সংকট ও বৈষম্য রয়েছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় কোনো আইসিইউ নেই, ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ জীবনরক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। বুধবার (১ জুলাই) থেকে নতুন ইউনিফর্মে মাঠে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের অংশ হিসেবে ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে সেই সিদ্ধান্ত সংশোধন করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নতুন রঙের ইউনিফর্ম কার্যকর করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ (বুধবার) তিন ঘণ্টার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) বন্ধ থাকবে। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
২০২৭ সালে পবিত্র হজ পালনের প্রস্তুতি শুরু হয়েছে। সৌদি আরব ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রাক-নিবন্ধন কার্যক্রম। আগ্রহী হজযাত্রীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে নতুন আরও তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামে নতুন হালদা থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে নিরাপত্তার প্রচলিত ধারণা আমূল বদলে গেছে। এখন কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তাদের কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইল সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এ তথ্য জানান। আইজিপি জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯.২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮.৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
রাজধানীর উত্তরা এলাকা থেকে সব লাইসেন্সবিহীন মদের বার অবিলম্বে বন্ধ এবং জনবসতিপূর্ণ এলাকায় নতুন করে মদের বারের লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক রয়েছে। বিশ্বকাপ এলেই এই দুই দলকে ঘিরে দেশের সর্বত্র আলোচনা, তর্ক-বিতর্ক ও উন্মাদনা নতুন মাত্রা পায়। তবে ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আমেরিকার এই দুই দেশের রয়েছে ঐতিহাসিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধির স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি, আর্থিক অনিয়ম এবং জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন মাদ্রাসার ১১ জন শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।