| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাসপাতালে নিরাপত্তা জোরদারে ইমারজেন্সি অ্যালার্ম বাজানো হবে: স্বাস্থ্য মন্ত্রী

চিকিৎসক, নার্স ও হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদারে পাইলট প্রকল্পের আওতায় ইমারজেন্সি অ্যালার্ম ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই : সেতুমন্ত্রী

পদ্মা রেলওয়ে সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণ প্রকল্পের পরিকল্পিত কাজেরই অংশ এবং এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সড়ক, সেতু ও রেল পরিবহনমন্ত্রী রবিউল আলম। সম্প্রতি ভায়াডাক্টের নিচে মাটি কাটার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

ঘুরে দাঁড়াতে ৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাস সময় দিলো বাংলাদেশ ব্যাংক

অনিয়ম ও দুর্বল আর্থিক অবস্থার কারণে সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের সুযোগ দিতে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া পাঁচটি শর্ত পূরণ করতে না পারলে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবসায়ন (রেজল্যুশন) কার্যক্রম শুরু করা হবে।

বিস্তারিত...

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না।বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় আপিল বিভাগ এ রায় দেন। আদালতে মামলা ঝুলে থাকায় এতোদিন আটকে ছিল প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ।

বিস্তারিত...

রাজধানীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে দুই বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার মারা যান। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বৃষ্টির ভোগান্তির মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।তবে পরীক্ষার প্রথম দিনেই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক পরীক্ষার্থী ও অভিভাবককে।

বিস্তারিত...

খামেনির জানাজায় যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিস্তারিত...

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে অনলাইনে প্রতারণা, গ্রেপ্তার ৬

অনলাইনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিক প্রতিষ্ঠানের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আগামীকাল

জুলাই মাসে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বিস্তারিত...

জুলাইয়ে ভারী বৃষ্টির শঙ্কা, তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

জুন মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হলেও জুলাইজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

বিস্তারিত...

এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ৩৮ হাজার ১২৮ কোটি টাকার বেশি। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।

বিস্তারিত...

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে গুরুত্ব দিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

বিস্তারিত...

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (১ জুলাই) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

বুটেক্সে এআই ল্যাব স্থাপন ও গবেষণায় বাড়বে বাজেট: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ গবেষণা ও উদ্ভাবন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক গবেষণাগার স্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, টেক্সটাইল খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী করতে দক্ষ প্রকৌশলী ও গবেষক তৈরি এখন সময়ের দাবি।

বিস্তারিত...

দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ:জুবাইদা রহমান

দেশে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা (আইসিইউ) সেবার ক্ষেত্রে ভয়াবহ সংকট ও বৈষম্য রয়েছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় কোনো আইসিইউ নেই, ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ জীবনরক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪