শনিবার, ছুটির দিন হলেও প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তেজগাঁওস্থ কার্যালয়ে অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি টানা তৃতীয় শনিবার তার অফিস কার্যক্রম। আজ দুপুর ১২টায় কার্যালয়ে আগমন করেন প্রধানমন্ত্রী। এরপরই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কেউ অবৈধভাবে পণ্য মজুত করে অতিমুনাফার চেষ্টা করছে কি না, এসব বিষয় তদারকির জন্য বাজার পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
দেশের বিভিন্ন স্থানে খাল দখল ও প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, খাল দখলদারদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদেরও আইনের আওতায় আনা হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সংক্রান্ত তথ্য ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে।
ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা স্পিকারকে অভিভাবক হিসেবে মেনে সংসদ কার্যক্রমে এগোবেন—এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সরকার আগামী সময়ে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে ৮০ হাজার কর্মী নারী হবে। এই ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নাগরিক ও করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহারের সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। শনিবার (৭ মার্চ) ঢাকায় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে রোববার (৮ মার্চ) থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (৭ মার্চ) আবহাওয়া অফিস থেকে এই পূর্বাভাস জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
বিএনপি সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রাজধানীসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এতে খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। পাম্পে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার-প্রচারণার জন্য মোট ২৩ দিন সময় পাচ্ছেন। শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৬ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে পারবেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৭ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে যাত্রীরা ১৭ মার্চের ট্রেনযাত্রার টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৩৭, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।