| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। উল্টো দাম না বাড়িয়ে কীভাবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায় সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি পরিস্থিতি নিয়ে শনিবার (৭ মার্চ) দুপুরে

বিস্তারিত...

সুপ্রিম কোর্ট এলাকা থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এই বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

বাড়ল জেট ফুয়েলের দাম

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নির্ধারিত দামে প্রতি লিটার জেট ফুয়েল ১১২ টাকা ৪১ পয়সায় বিক্রি হবে, যা গত মাসের তুলনায় ১৭ টাকা ২৯ পয়সা বেশি।

বিস্তারিত...

কাউকে দোষ দিয়ে লাভ নেই, দূষণ কমানো আমাদের দায়িত্ব: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট যা হয়েছে এতে কাউকে না কাউকে দায়ি করা হবে। রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রী প্রথম সরকারি সফর।

বিস্তারিত...

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবুও চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

দুটি জাহাজ আজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি ও হত্যাসহ চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

বিস্তারিত...

ঈদের আগে পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা পর্যালচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন,‘চলেন যুদ্ধে যাই’

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মুচকি হেসে বলেন, “চলেন যুদ্ধে যাই।” এমন মন্তব্য করে সবার মধ্যে মুহূর্তের জন্য বিস্ময় সৃষ্টি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই তিন শব্দের মন্তব্য শুনে সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রথমে কিছুটা

বিস্তারিত...

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে কৃচ্ছতা সাধনের উদ্দেশ্যে এবছর ২৬ মার্চ দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না। আজ (রোববার, ৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দাখিল করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আদালত নামঞ্জুর করেছেন। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৮টি জ্বালানিবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ৮টি জ্বালানিবাহী জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে। এ জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৮ মার্চের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪