সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, একটি অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় রাতে লন্ডনে পৌঁছে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আজ ৮ মার্চ International Women's Day (আন্তর্জাতিক নারী দিবস)। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।
রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ স্টার কাবাব–এ ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে রেস্তোরাঁটির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কাটতে এসে নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এদিন হালকা গোলাপি লেহেঙ্গা পড়ে নজর কাড়েন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় এমনটাই। অনুষ্ঠানে পোশাকের পছন্দ থেকে শুরু করে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন নায়িকা।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে। শনিবার (৭ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ভারতীয় হাইকমিশন এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
মো. কামরুল হাসান ঢাকায় পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মোটরসাইকেলে তেল নিতে শনিবার বিকেল তিনটা থেকে তেজগাঁও, লিংক রোড ও সাতরাস্তা এলাকার অন্তত ছয়–সাতটি পাম্প ঘুরেছেন তিনি। কিন্তু কোথাও তেল পাননি। কোথাও লাইনে দাঁড়িয়ে দুই ঘণ্টা পর জানানো হয়েছে—তেল শেষ। শেষ পর্যন্ত তিনি ছুটে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষিণ পাশের একটি পাম্পে। সেখানে গিয়ে দেখেন শতাধিক মোটরসাইকেলের দীর্ঘ লাইন। বিকেল পৌনে ছয়টার দিকে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, “দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। এখানে পাব কি না তাও জানি না।”
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসাধু চক্র রমজান মাসকে লোভ ও লাভের মাস বানিয়ে ফেলেন মন্তব্য করে সবাইকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। শনিবার (৭ মার্চ) এতিম ও আলেম-ওলামার সম্মানে আয়োজিত ইফতার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে হুমকি তৈরি হওয়ার আগে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর পেরিয়ে আসা ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এই জাহাজগুলোর মধ্যে ৪টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ২টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং ৯টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে।
রোববার সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এ মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানির জন্য
দেশে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎই বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। দুটি বড় স্পিকারে সেই ভাষণ প্রচার করা হয়। শনিবার (৭ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিপরীত পাশের সড়কে আমতলার দক্ষিণ পাশে এমন দৃশ্য দেখা গেছে।
আজ ৭ মার্চ, এক দিন যা বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৭১ সালের এই দিনে, শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে
বিএনপির নতুন সরকার এ মুহূর্তে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তা করছে না। রাষ্ট্রপ্রধানের পদে পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে।
দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে, চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও জানিয়েছেন, ‘আগামী ৯ মার্চ দেশে তেলবাহী দুটি ভেসেল (জাহাজ) আসছে।’