| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

আজ তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার দুই দশক পূর্ণ হওয়ায় দিনটিকে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিস্তারিত...

রাজধানীতে সড়কে গেল বাবা-মেয়েসহ ৪ জনের প্রাণ

রাজধানী ঢাকা-তে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়েসহ চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সায়েন্সল্যাব মোড় ও তেজগাঁও সাতরাস্তা মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ৮ মার্চ পর্যন্ত ৬ রুটে সব ফ্লাইট বাতিল করলো বিমান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ গন্তব্যে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় এই এয়ারলাইন্স।

বিস্তারিত...

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আধুনিক বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণে গাফিলতি এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়হীনতার গুরুতর অভিযোগ উঠেছে। তদন্তে উঠে এসেছে, এই ত্রুটিপূর্ণ বিমানই ভিভিআইপি ফ্লাইট হিসেবে ব্যবহার করা হয়েছিল যে ফ্লাইটে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমান দেশে ফিরেছিলেন।

বিস্তারিত...

৭ মার্চ থেকে স্বাধীনতা শব্দটি আমাদের

আজ ৭ মার্চ—বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)-এ এক ঐতিহাসিক জনসভায় স্বাধীনতার ডাক দেন শেখ মুজিবুর রহমান। তার সেই অগ্নিঝরা ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিল এবং স্বাধীনতার পথে জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সারাদেশে তখন একটাই প্রশ্ন—৭ মার্চের জনসভা থেকে কি স্বাধীনতার ঘোষণা দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? সেই প্রত্যাশা ও উত্তেজনা নিয়ে সকাল থেকেই রাজধানীর তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামে।

বিস্তারিত...

ঈদের কেনাকাটায় জমজমাট মার্কেটগুলো, ভিড় ও যানজটে ভোগান্তি

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন শপিং মার্কেটে জমে উঠেছে কেনাকাটা। ছুটির দিন হওয়ায় শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই নিউ মার্কেট, গাউছিয়া, মৌচাক ও আনারকলি মার্কেটসহ আশপাশের শপিংমলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পরিবার-পরিজন নিয়ে মার্কেটে ছুটছেন মানুষ।

বিস্তারিত...

কূটনীতিকদের ইফতার খাইয়ে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দেন।

বিস্তারিত...

ঈদযাত্রা ঘিরে শঙ্কা: যমুনা সেতুই বাড়াতে পারে ভোগান্তি

আসন্ন ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের মধ্যে ফের বাড়ছে শঙ্কা। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার অংশের উন্নয়নকাজ এখনো শেষ হয়নি। তিন বছর পার হয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও অগ্রগতি হয়েছে মাত্র প্রায় ৫০ শতাংশ। ফলে এবারের ঈদযাত্রায়ও এই অংশে দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

বিস্তারিত...

লেবাননে এক লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইসরায়েল বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে গেছেন বলেও জানিয়েছে তারা।

বিস্তারিত...

দিনে কতো লিটার কেনা যাবে জ্বালানি তেল, সীমা বেঁধে দিলো সরকার

রাজধানীসহ সারা দেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। নতুন নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে দুই লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল।

বিস্তারিত...

জ্বালানি তেল সংকটের গুজব: পাম্পে দীর্ঘ লাইন, ফিলিং স্টেশন পরিদর্শনে মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব নিয়ে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে—এমন গুজব ছড়িয়ে পড়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে হঠাৎ করে ভিড় বেড়েছে। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় আগেভাগেই মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির ট্যাংকি পূর্ণ করে নিচ্ছেন। এতে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধানসম্মত বিধান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নন, এটি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

বিস্তারিত...

ঢামেকের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে স্বামীর বিচার দাবি

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত নার্স নাহিদা আক্তার ববির (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে একটি ছয়তলা ভবনের ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে স্বামী-শ্বশুরবাড়ির বিচার চেয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়।

বিস্তারিত...

বাংলাদেশে জ্বালানির মজুত কত? চলবে যত দিন

দেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, আপাতত পরিশোধিত জ্বালানিতে বড় ধরনের সংকট না থাকলেও অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪