| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সকালেই ঢাকার তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস

রাজধানী ঢাকায় আজ দিনের শুরুতেই তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। সকালে রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

পিলখানা ট্র্যাজেডি শহীদ সেনাকর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

পিলখানা ট্র্যাজেডি: ‘জাতীয় শহীদ সেনা দিবস’ আজ

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি)–এর ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। এতে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি)। রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার বিধান অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

রামচন্দ্রপুর খালে পড়েছে ৩ বছরের শিশু, ঘটনাস্থলে আদাবর থানা পুলিশ

রাজধানীর রামচন্দ্রপুর এলাকার একটি খালে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খালের পাশ দিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে আদাবর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

বিস্তারিত...

বাহারুল আলমের চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ বাতিল

সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিস্তারিত...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

দেড় বছরের বেশি সময় পর আবারও চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস। আপাতত সপ্তাহে দুদিন পরীক্ষামূলকভাবে বাস

বিস্তারিত...

তিন সিটিতে আগে নির্বাচন হতে পারে, ইঙ্গিত স্থানীয় সরকার মন্ত্রীর

চিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার

বিস্তারিত...

ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন: সমাজকল্যাণ মন্ত্রী

সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা লাগবে না জানিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একটি মহল কার্ড করার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাচ্ছি। তারা প্রতারণা করছে। এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করবো।

বিস্তারিত...

কে হচ্ছেন ডিএমপি কমিশনার? আলোচনায় তিন নাম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন,তা নিয়ে প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হলেও সম্ভাব্য কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম ঘুরপাক খাচ্ছে আলোচনায়।

বিস্তারিত...

পল্টনে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়।

বিস্তারিত...

সাবেক আইজিপিকে রাজসাক্ষী করতে ঘুষের অভিযোগ, তদন্তের ঘোষণা

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

অপহরণের এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত শিক্ষার্থী রাজধানীর ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪