স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন।
দেশের ক্রিকেট অঙ্গনে গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে আর কোনো অযৌক্তিক বিধিনিষেধ থাকবে না। রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেট কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এখানেই জাতীয় দলের অনুশীলন, আন্তর্জাতিক ম্যাচ ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয়। মাঠ ও ড্রেসিংরুমসংলগ্ন কার্যক্রম কাভার করতে প্রতিদিনই সেখানে উপস্থিত থাকেন ক্রীড়া সাংবাদিকরা।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আকারে ছোট হলেও নতুন সরকারের শপথের দিনই ৪৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন ও পুরোনোদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় যেমন রয়েছে অভিজ্ঞতার ছাপ, তেমনি আছে তরুণ প্রজন্মের গতিশীলতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন সরকারের সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তবে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরই তার রাজনৈতিক জীবনে আসে বড় পরিবর্তন। নতুন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে ইয়াছিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সপরিবারে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার-এর কবরে যান তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এই জিয়ারতে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকো-এর সহধর্মিণী শামিলা রহমান। পরিবারের সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপসচিব মোহাম্মদ রফিকুল হক-এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আব্দুস সাত্তারকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে তিনি সরকারের নির্বাহী কার্যক্রমে প্রধানমন্ত্রীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন এবং নীতিনির্ধারণ, প্রশাসনিক সমন্বয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক জাতীয় ফুটবলার ও অধিনায়ক মো. আমিনুল হক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার মামলা সংক্রান্ত বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে মুক্ত রেখে এগোতে চাই। সরকার সাকিব ও মাশরাফির বিষয়গুলোতে নমনীয় অবস্থান নেবে। প্রয়োজনে সাকিবকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক জাতীয় ফুটবলার ও অধিনায়ক মো. আমিনুল হক-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে নতুন প্রতিমন্ত্রীর এই দায়িত্ব গ্রহণকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। বিসিবি এক বিবৃতিতে জানায়, মাঠে আমিনুল হকের নেতৃত্ব একসময় তরুণ ক্রীড়াবিদ ও সমর্থকদের অনুপ্রাণিত করেছিল।
উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায় দীর্ঘ ২০ বছর পর আবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেলেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী। তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর উপস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। মন্ত্রিপরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিকেল সোয়া ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল বারী।
নতুন সরকারের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমান-কে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী অহসান ইকবাল। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিশেষ প্রতিনিধি হিসেবে ঢাকায় এসে এ আমন্ত্রণ জানান এবং শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ৫০ সদস্যের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল দেখা গেছে। এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন (প্রধানমন্ত্রীসহ), যার মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রস্তুতি শুরু হয়েছে তারেক রহমান-এর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে গিয়ে দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয় ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। সম্মেলন কক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য কক্ষেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গুছিয়ে নেওয়ার কাজ। আসবাবপত্র ঝাড়াই-বাছাই, নথিপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা চলছে জোরেশোরে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয়ভাবে এমপি হিসেবে শপথ নিলেও প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। ফলে পরিষদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও আইনি প্রশ্ন দেখা দিয়েছে।