রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সম্মান ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। পররাষ্ট্র কার্যক্রমে কোনো একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. খলিলুর রহমান বলেন, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন-ইন্টারফেরেন্স, কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা এবং পারস্পরিক সুবিধা—এসব নীতিকে সামনে রেখেই আমরা এগোবো। এক অর্থে আমরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানর পররাষ্ট্রনীতির মূল দর্শনে ফিরে যাচ্ছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারও শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি।
পবিত্র রমজান মাসে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজান মাসে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আবেদনকারী হয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ শুরুর সময় পেছানো হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও বইমেলা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি। এবছর সব প্রকাশনীর স্টল ভাড়া মওকুফ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী, বিএনপি পাচ্ছে ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ১১টি সংরক্ষিত নারী আসন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পাচ্ছে ১টি আসন।
আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে সংস্থাটি প্রস্তুতি শুরু করেছে। এতে স্পিকার, আইনমন্ত্রীসহ নিবন্ধিত দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানাতে পারে কমিশন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
মেহেরপুর জজকোর্টে বিচার চলাকালীন সময়ে জানালায় পাথর নিক্ষেপ করে জানালার কাচ ভাঙার অভিযোগে শরীফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রপতি পদ শূন্য হলে রমজানের মধ্যেই নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনই পদ শূন্য না হলে পরবর্তীতে হবে এই ভোট। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নিজেই কয়েকবার পদে না থাকার কথা বিভিন্ন মিডিয়ায় বলেছেন
রাজধানীর ডেমরা থানা এলাকার সারুলিয়া গ্রামের বাসিন্দা মোসা. রুবিনা (২৫) কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় এক বছর পার হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিবিআই সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে ‘মব কালচার’ শেষ। এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারি সুযোগ-সুবিধা ও বিলাসিতা পরিহার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে তিনি সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন। একইসঙ্গে জনদুর্ভোগ কমাতে তার গাড়িবহরের সংখ্যাও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, কাল ছিলাম সাধারণ গাড়িতে এখন ফ্ল্যাগ নিয়ে ঘুরি, চেঞ্জ তো আছে। এসময় নিজের জ্ঞান একটু বাড়াতে হবে, তারপর কথা বলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।