| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সদ্য সাবেক প্রেস সচিব ‘দ্য ডেইলি ওয়াদা’ পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান

নতুন চাকরিতে যোগদান করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান।

বিস্তারিত...

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঢাকায় সরকারি সফর শেষ করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে বিদায় জানান বাংলাদেশের নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিস্তারিত...

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বুধবার (১৮ ফেব্রুয়ারি) মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। শপথ নেওয়ার পর দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিস্তারিত...

পুলিশের নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার পদে আলোচনায় যারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর পুলিশের শীর্ষ পদে রদবদলের গুঞ্জন তীব্র হয়েছে। বিশেষ করে দেশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে সম্ভাব্য নিয়োগ নিয়ে চলছে নানা জল্পনা।

বিস্তারিত...

সচিবালয় প্রস্তুত: নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে সব ব্যবস্থা সম্পন্ন

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করবেন। প্রথম অফিসের এই মুহূর্তকে সামনে রেখে সচিবালয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিস্তারিত...

সোনার দাম আরও কমলো: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৮ ফেব্রুয়ারি) সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই দাম ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।

বিস্তারিত...

বন্ধ হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে থাকছে যে তিন গুরুত্বপূর্ণ দপ্তর

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন করেছেন তিনি।

বিস্তারিত...

আজও দূষণের লাল সতর্কতায় ঢাকা: বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণ

বিশ্বজুড়ে নানা কারণে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ, আর তার মারাত্মক প্রভাব দীর্ঘদিন ধরেই বহন করছে রাজধানী। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কম থাকায় নগরীর বায়ুমান আরও অবনতির দিকে গেছে।

বিস্তারিত...

তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব–এর ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিস্তারিত...

রমজান উপলক্ষে কলেজ-মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু

পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছুটি এবং পুনরায় ক্লাস শুরুর তারিখ নিয়ে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।

বিস্তারিত...

গুমের মামলায় সাবেক সেনাপ্রধানকে আজ জেরা করবেন জিয়াউলের আইনজীবীরা

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করবেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানর আইনজীবীরা।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ৯০ শতাংশ সফল: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম প্রায় ৯০ শতাংশ সফল হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মত প্রকাশ করেন।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও ব্যক্তিগত অনিশ্চয়তার অধ্যায় পেরিয়ে অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপি নেতা ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।

বিস্তারিত...

৫০ সদস্যের মন্ত্রিসভায় দপ্তর বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয়

শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ এবং দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জারি করা এ প্রজ্ঞাপনের মাধ্যমে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত হয়। এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে প্রায় ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪