স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি আরও বলেন, আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু করা হয়েছে।
সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। গিরগিরই সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল দেওয়া হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠন করে বিএনপি। এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। নতুন সরকার গঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে— রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ড. মুহাম্মদ ইউনূস কোথায় থাকবেন?
জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের মাস খানেকের জন্য বিদেশে যাওয়ার একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে তখন জানানো হয়, গভর্নরের বিদেশ যাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে এবার জানা গেলো, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে (এশিয়া ইন ২০৫০) যোগ দিতে থাই
বাংলাদেশি রোজাদারদের ইফতারে ছোলা চাই-ই-চাই। এ চাহিদা পূরণ করা হয় অস্ট্রেলিয়ার ছোলা আমদানির মাধ্যমে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাড়ে ৭ মাসে চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে প্রায় ১ লাখ ৯৪ হাজার ৭৯৮ টন ছোলা। এর বাইরে আগের বছরের অবিক্রিত ছোলাও রয়েছে বাজারে।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপি নিজেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসেই দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে নতুন সরকার। কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি প্রণোদনা সহজভাবে পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ বণ্টন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নতুন বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার।
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি বিখ্যাত দর্শন হচ্ছে ‘দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো’। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দারিদ্র্য বিমোচনের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বাস্তবতা হচ্ছে—সে সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। তার আমলে দেশে নতুন করে ৩০ লাখ লোক দরিদ্র হয়েছেন।
নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে।
জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।