রংপুর-৩ (মহানগর-সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অবাক করার মতো বিষয় হলো উভয় শীর্ষ নেতা নিজ নির্বাচনী এলাকায় ভোট দিতে পারছেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় সারা দেশের ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আবার কিছু এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। সকাল পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।
ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী জানিয়েছেন, দেশের চলমান নির্বাচন “চমৎকার এবং উৎসবমুখর” পরিবেশে হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর তিনি এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশের বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত বুধবার নানা অভিযোগে সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে নির্বাচন–সংশ্লিষ্ট কাজে যুক্ত পাঁচ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১০টা ২৮ মিনিটের দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এর আগে এই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী তারেক রহমা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, সেটি অবশ্যই গন্তব্যে পৌঁছাবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু থেকে দেশের বিভিন্ন কেন্দ্রেই ভোটার উপস্থিতি উৎসাহব্যঞ্জক। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় দিন।
১৭ বছর পর ভোট দিয়েছি। দীর্ঘ সময় পর নতুন বাংলাদেশে ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তারের অনুভূতি এমনই।
ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সংশ্লিষ্ট এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৭টা।
শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি। ষাটোর্ধ বৃদ্ধ আবুল কাশেম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই দুই হাতে লাঠি ভর দিয়ে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে পৌঁছান। অন্যের সহযোগিতায় ধীরে ধীরে কেন্দ্রে পৌঁছে তিনি বলেন, ভোট পবিত্র আমানত, এটাকে আমি যথাযথভাবে প্রয়োগ করতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল আলোচিত গণভোট ঘিরে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। নানা রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তার পর আজ (বৃহস্পতিবার) সকালেই শুরু হয়েছে ভোটগ্রহণ। গণতন্ত্রের ধারাবাহিকতা ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র আগ্রহ।
বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবের ওপর জাতীয় গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশজুড়ে একযোগে শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে