| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোরে কেন্দ্রে কেন্দ্রে কর্মী-সমর্থক, সতর্ক নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা ছোট ছোট দলে অবস্থান নিয়েছেন। তারা ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করছেন, কেন্দ্রের আশপাশ পর্যবেক্ষণ করছেন এবং শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছেন।

বিস্তারিত...

পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে অর্ধকোটি টাকাসহ বিএনপি মনোনীত এক প্রার্থীর কর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের একটি টহল দল ওই নেতাকে আটক করে এবং সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে।

বিস্তারিত...

চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন

আসন্ন ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা সশরীর এবং টেলিফোনের মাধ্যমে এই সমর্থনের কথা জানান। এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও মাঠ ছেড়ে তারেক রহমানকে সমর্থন জানিয়েছিলেন।

বিস্তারিত...

রাত পোহালেই জাতীয় নির্বাচন,একযোগে ২৯৯ আসনে ভোট

দীর্ঘ প্রস্তুতি ও সংস্কার প্রক্রিয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড

রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের সূত্রাপুর, ওয়ারী ও মতিঝিল বিভাগের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

বিস্তারিত...

অবৈধভাবে নির্বাচনি দায়িত্ব নেওয়া ৩৩০ জনকে সরালো আনসার বাহিনী

রাজধানীর হাতিরঝিল এলাকায় টাকার বিনিময়ে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত ৩৩০ জনকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকা বা ১ হাজার ১০০ টাকা করে উৎকোচের মাধ্যমে প্রশিক্ষণবিহীন এবং ভুয়া সনদধারী ব্যক্তিদের নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার

বিস্তারিত...

বাংলাদেশে চীনের প্রভাব মোকাবিলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী সরকারকে চীনের সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে আধুনিক

বিস্তারিত...

নতুন মন্ত্রিসভা না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকছেন উপদেষ্টারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টারা নিয়মিত দায়িত্ব পালন করবেন। নির্বাচন উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে অফিস করবেন অধিকাংশ উপদেষ্টা।

বিস্তারিত...

গণনার পর ৫০ লাখ বেড়ে হলো ৭৪, অসুস্থ হয়ে হাসপাতালে সেই জামায়াত নেতা

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিস্তারিত...

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, একদিনে দুটি ভোট আয়োজনের কারণে বাড়তি সময় প্রয়োজন বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এবার

বিস্তারিত...

বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি সচিব

ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিস্তারিত...

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কিন্তু জালিয়াতির মাধ্যমে এই অধিকার অপব্যবহার করা হলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।

বিস্তারিত...

সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ভোটগ্রহণের পরের দিন, শুক্রবার সকালেই ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন

বিস্তারিত...

ঢাকার ১৩টি আসনে ১,৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার ১৩টি আসনের প্রায় ১,৪০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

বিস্তারিত...

নির্বাচনে নাশকতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়ভাবে দমন করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪