| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ

দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে,

বিস্তারিত...

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল বলে ধারণা পুলিশের। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

মারা গেছেন মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার

মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম, বার্ধক্যজনিত কারণে ২০ ডিসেম্বর সকাল ১০:৩৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ওসমান হাদির জানাজার আগেই মানুষের ঢল নেমেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই লাখো মানুষ সমবেত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল করে সংসদ ভবনের চারপাশে জড়ো হতে শুরু করেন। নিরাপত্তা নিশ্চিত করতে চীনের তৈরি আটটি আর্চওয়ে গেট বসানো হয়। এসব গেটের মাধ্যমে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

বিস্তারিত...

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলো হাজার হাজার ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণ করতে আসা হাজার হাজার ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। এ সময় চীন থেকে আনা ৮টি আর্চ ওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

বিস্তারিত...

দেশে পৌঁছেছে সুদানে নিহত ৬ বাংলাদেশ সেনার মরদেহ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। এর আগে, নিহত শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী উড়োজাহাজটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

বিস্তারিত...

শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য তার সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৮৭০ আনসার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জনসমাগমের কারণে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা নিশ্চিত করবে ৮৭০ জন আনসার।

বিস্তারিত...

পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। চোরাচালান দমন, মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধে বাহিনীটি সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।

বিস্তারিত...

বিএইচআরএফ-এর সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ নির্বাচিত

স্বাস্থ্যখাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতীক ইজাজ (দেশ রূপান্তর) এবং সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)। নতুন কমিটি ২০২৫–২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

বিস্তারিত...

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নিলো মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ আর দেখা যাচ্ছে না।

বিস্তারিত...

হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় চিকিৎসককে অব্যাহতি

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

গণমাধ্যম ও ভিন্নমতের ওপর ধ্বংসাত্মক আক্রমণে টিআইবির উদ্বেগ

জুলাই অভ্যুত্থানের অন্যতম আইকন শরিফ ওসমান বিন হাদি-এর নির্মম হত্যার পর গণমাধ্যম ও ভিন্নমতের ওপর অভূতপূর্ব ধ্বংসাত্মক আক্রমণের ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

বিস্তারিত...

যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম: প্রেস সচিব

যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম- এমন অনুভূতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর দেশের দুটি প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে লজ্জিত হয়ে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪