| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ।

বিস্তারিত...

আওয়ামী ঘনিষ্ঠতায় তারেকের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন ঢাকা সফরকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ও নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা

ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ধানমন্ডি থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে একটি মামলা দায়ের হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

বিস্তারিত...

টিএফআই গুম-কেস: আজ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রোববার (২১ ডিসেম্বর) দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেবেন।

বিস্তারিত...

নবম পে স্কেল আন্দোলন স্থগিত, ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছেন সরকারি কর্মচারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিস্তারিত...

জন্ম থেকে মৃত্যু একটি সাহসী প্রতিশ্রুতি

শরিফ ওসমান হাদি জন্ম: ৩০ জুন ১৯৯৩ — ঝালকাঠির নলছিটি অঞ্চলে জন্ম বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ আছে। পিতা: মাওলানা আব্দুল হাদি পারিবারিক জীবন: স্ত্রী ও এক পুত্র শিক্ষা ও কর্মজীবন (সংক্ষেপে): স্থানীয় সমাজসেবা ও ছাত্র-জনজাগরণের মাধ্যমে রাজনীতিতে উঠে আসেন; কোনো প্রধান রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সদস্য হিসেবে পরিচিত ছিলেন না। তিনি বক্তৃতা ও সংগঠনী কাজের মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

বিস্তারিত...

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: এক সপ্তাহে গ্রেফতার প্রায় ৬ হাজার

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গত সাত দিনে সারাদেশে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

আতঙ্কে গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীরা

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর কার্যালয়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর আতঙ্কে রয়েছে গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীরা। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এবং ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিস্তারিত...

হাইকোর্টের আদেশে প্রাথমিকের পরীক্ষা স্থগিত, অধিদপ্তরের নীরবতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘মেধা যাচাই পরীক্ষা’ আইনি জটিলতায় স্থগিত হয়েছে। বেসরকারি বিদ্যালয়ের কয়েকজন অভিভাবকের রিটের পর হাইকোর্ট গত ১৭ ডিসেম্বর পরীক্ষাটি এক মাসের জন্য স্থগিত করেন।

বিস্তারিত...

ওসমান হাদির মৃত্যুতে ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ঢাকার জার্মান দূতাবাস শনিবার জানায়, বাংলাদেশ ও এর জনগণের প্রতি সংহতি প্রকাশ করে শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোকের

বিস্তারিত...

বীর উত্তম এ.কে. খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার

বিস্তারিত...

গ্রিস উপকূলে নৌকা থেকে বাংলাদেশিসহ ৫০০ জনকে উদ্ধার

গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ক্রিট দ্বীপের দক্ষিণে একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) তল্লাশি অভিযানের সময় গাভডোস থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে এই লোকদের খুঁজে পাওয়া যায়। দেশটির কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল, তা স্পষ্ট হয়।

বিস্তারিত...

রাতেও হাদির কবর পাহারা দেবে পুলিশ

ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে এখনো ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশপথে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ বাইরে দাঁড়িয়ে দেখছেন, আবার কেউ কবর দেখার জন্য অপেক্ষা করছেন। আবার কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন।

বিস্তারিত...

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রীসহ তিনজন আবারও রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪