সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উসকে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদমাধ্যমের ওপর হামলায় উসকানি দেওয়া আধেয়গুলোর (কনটেন্ট) বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি শুক্রবার (২০ ডিসেম্বর) মেটাকে
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সর্বোচ্চ সংযম দেখাতে বলেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর
মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কিছুটা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু্ই দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়িয়েছে ইসি। শনিবার (২০ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আ
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শনিবার পল্লবী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই শোক প্রকাশ করে। শোক বার্তায় বলা হয়, এই শোকাবহ মুহূর্তে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করেন। আল্লাহ তার করবরকে জান্নাতের টুকরো বানিয়ে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীরা
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায়ে শ্রদ্ধা জানিয়েছে লাখো মানুষ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত তার নামাজে জানাজা জনসমুদ্রে রূপ নেয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে রাষ্ট্রীয় ও কঠোর নিরাপত্তার মধ্যে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। ঘটনার প্রতিবাদে শনিবার (২০ ডিসেম্বর)
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ লাখো জনতা অংশগ্রহণ করেন।
দানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ভয়াবহ ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাপূর্ব বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আজ আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। হাদি সব বাংলাদেশির বুকে থাকবে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরুর আগে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, শরিফ ওসমান হাদি কোনো নির্দিষ্ট ব্যক্তি নন তিনি সাহস, প্রতিবাদ ও ন্যায়ের প্রতীক। এই চেতনাই আগামী দিনে জাতিকে পথ দেখাবে।
সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার। এ ধরনের পোস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জাতীয়