| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামায়াতের মামলায় বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতার জামিন

ভোলায় বিজয় দিবসে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর দায়ের করা মামলায় জেলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনসহ ২৬ নেতাকর্মী রোববার (২১ ডিসেম্বর) জামিন পেয়েছেন।

বিস্তারিত...

ই-রিটার্নে ব্যাংকিং তথ্য যুক্ত হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য অন্তর্ভুক্ত করা হবে।

বিস্তারিত...

সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না, মেসেজ ক্লিয়ার: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না, মেসেজ ক্লিয়ার। সন্ত্রাস দমনে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে।’ রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সং

বিস্তারিত...

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয় আবারও রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে সীমান্ত পার হতে সহায়তাকারী দুই ব্যক্তিকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন।

বিস্তারিত...

চরমপন্থীরা ওই এলাকায় এলো কি করে: পররাষ্ট্র উপদেষ্টা

নয়াদিল্লি থেকে পাঠানো একটি প্রেস নোটকে ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরকারের এই অবস্থানের কথা জানান। তিনি স্পষ্ট করেন যে, ভারতের পক্ষ থেকে দূতাবাসের নিরাপত্তা নিয়ে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি উদ্বেগের ছিল।

বিস্তারিত...

শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা

বিস্তারিত...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিস্তারিত...

৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন

সরকার দেশের ৮টি বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিস্তারিত...

এ কে খন্দকারের কফিনে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

হাতিরঝিলে ভাই–বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারের বিষক্রিয়া

রাজধানীর হাতিরঝিল এলাকায় দুই ভাই–বোনের মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুদের বাবা–মাও অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন।

বিস্তারিত...

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিস্তারিত...

প্রথম আলো–ডেইলি স্টারে আগুন দেওয়া কিছু ব্যক্তি শনাক্ত: ধর্ম উপদেষ্টা

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন অফিসের দরজায় চিৎকার, হুমকি

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন অফিসের মেইন গেটের সামনে এসে চিৎকার করে হুমকি দিয়ে গেছে কিছু লোকজন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন তারা। আজ রবিবার দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিস্তারিত...

হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা আটক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম ইশরাত রায়হান ওরফে অমি। গতকাল শনিবার রাতে হাতিয়ার নন্দ রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪