শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা।
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার দিন আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালায়।
রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুর এলাকায় শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুরে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্ত্রী, সন্তান ও ভাইবোন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা তাকে আরও সতর্ক হতে বলেছেন। তবে সত্যি বলতে, তিনি ভয় পান না।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রাজধানীর উত্তরা এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ হামলার ঘটনা ঘটে।
সুদানের আবেইতে ইউএন (জাতিসংঘ) ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের যুদ্ধ এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৪৪২ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা হয়েছে।
‘বেগম রোকেয়া পদক ২০২৫’–এ সম্মানিত চার নারীকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন রোকেয়া পদকপ্রাপ্ত রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে দিনে-দুপুরে গুলির ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) চেয়েছে ইসি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।
নকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে গ্রেপ্তারে বেগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর ‘হামলাকারী শিবিরের লোক’ ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী যে বক্তব্য দিয়েছেন,
রাজধানীর মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।
জাতীয় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।