ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) শনিবার (১৩ ডিসেম্বর) পরিপত্র-২ জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ পেতে হবে। তা না হলে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হবে। ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্রে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা মাদক মামলার আসামি মেহেদী হাসান (৩০) শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে মারা গেছেন। হাসপাতাল সূত্র জানায়, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় সেনাবাহিনী টানা দ্বিতীয় দিন অভিযান পরিচালনা করে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নয়ন-পিয়াস সরকারের অন্যতম সোর্স সালাউদ্দিনকে চরচাষী এলাকা থেকে আটক করা হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণের আগে ১৪ ডিসেম্বর বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ১৪ ডিসেম্বর রোববার বিকাল ৩টায় সুপ্রিম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ১১টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত প্রকাশ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সন্ত্রাসী দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় ‘ফেইজ-টু’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা চাইলে তাদের অস্ত্রের লাইসেন্স পাবেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে তার স্বাস্থ্য বিষয়ে কিছু বলা যাচ্ছে। এদিকে হাদিকে নিয়েই অজানা তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মহান বিজয় দিবসের প্রস্তুতি স্বরূপ আজ শনিবার (১৩ ডিসেম্বর) থেকে সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপকূলীয় অঞ্চল রক্ষায় বনায়ন ও কৃষিজমি সংরক্ষণের ওপর জোর দিয়েছেন।
জেসিআই বাংলাদেশের নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরেফিন রাফি আহমেদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে ভোটগ্রহণের পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রধান