| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

জাতীয় নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

বিস্তারিত...

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারাদেশ তার জন্য দোয়া করছে।

বিস্তারিত...

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযুক্তের অবস্থান বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

১৬ ডিগ্রি তাপমাত্রায় শুরু ঢাকার সকাল দিনভর শুষ্ক থাকবে

রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিস্তারিত...

কেরানীগঞ্জের জমেলা টাওয়ারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারের একটি ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনে আটকে পড়া মোট ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান।

বিস্তারিত...

আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে অফিসের প্রধান ফটকের ভেতরে ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিস্তারিত...

শাহজালাল বিমানবন্দরে স্পাই ডিভাইসসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (১২ ডিসেম্বর) আটক হওয়া ব্যক্তিরা হলেন শাহারুন আলী (৩৮) ও মো. ইকবাল হোসেন জীবন (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৭৬টি ডিজিটাল স্পাই ডিভাইস, ৫০টি ইয়ারপিস, ৩টি ল্যাপটপ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলি

বিস্তারিত...

ওসমান হাদিকে হামলাকারীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের পুলিশ শনাক্ত করেছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিস্তারিত...

হামলাকারীদের দেশত্যাগ রোধে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা

বিস্তারিত...

ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

অপারেশন থিয়েটারে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় হাদির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় অপারেশন থিয়েটারে নেওয়া হলে দুবার সেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

৫ ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্মচারীদের একাংশের কর্মবিরতির কারণে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে যাত্রী পরিবহন বন্ধ ছিলো। পরে আন্দোলকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে রাত সোয়া ৮টা থেকে যাত্রী পরিবহন শুরু হয়। মেট্রোরেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে ওই সময় পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো।

বিস্তারিত...

ডান দিয়ে ঢুকে বাম দিয়ে বের হয় গুলি, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর দুই-একটি অংশবিশেষ এখনো মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে।

বিস্তারিত...

ওসমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ায় হাসপাতালে পৌঁছায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল

বিস্তারিত...

বাড্ডায় চলন্ত বাসে আগুন

ঢাকার বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। তবে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগু

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪