ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’- এ রাখা হয়েছে। বর্তমানে তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং তা এখনও বের করা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার দাবি জানান।
ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল : ফারুকী
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এ ধরনের সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত অত্যাধুনিক ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে অভিযানে শাহারুন আলী (৩৮) ও মো. ইকবাল হোসেন জীবন (৩৫) নামে দুজনকে আটক করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সচিবালয়ে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বদলির তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১২ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়েছে।
মালয়েশিয়া থেকে সংগ্রহ করে ভ্যাপ ও ই-সিগারেটের মাধ্যমে দেশে ভয়ঙ্কর মাদক এমডিএমবি বিক্রি করছিল একটি চক্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চক্রটির মূলহোতা ও সকল সদস্যকে গ্রেপ্তার করেছে।
দেশের বাজারে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বর্ণ ভরিতে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা বিক্রি হবে। আগের দিন ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো শক্তি পৃথিবীতে নেই—এমনই দৃঢ় বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ডিসেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ডলার।
বিশ্বব্যাপী বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী নয়াদিল্লির বাতাসের মানের স্কোর ৪৭৯, যা নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।
রাজধানীর কাঁচাবাজারে শীতের আমেজ এলেও সবজির দামে তেমন স্বস্তি নেই। বেগুন, মুলা, কুমড়া ও পেঁপের মতো কিছু সবজির দাম কমলেও শীতকালীন অন্যান্য সবজির বাজার এখনো আগের মতোই চড়া। গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দামে সামান্য পতন ঘটলেও সামগ্রিকভাবে শীতের বাজারে কাঙ্ক্ষিত স্বস্তি মেলেনি ক্রেতাদের।