আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এতে মেট্রোরেলের সব যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল।
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)।
গ্রিসে অবৈধভাবে নৌপথে প্রবেশের চেষ্টায় চরম মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত, অনাহার ও ক্লান্তির মাঝেও পানি ভেবে পেট্রোল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫। ২১ থেকে ৩৫ বছর বয়সী ৬৮১ জন শিল্পীর জমা ১,৩৯৩টি শিল্পকর্মের মধ্যে বাছাই করা ১৯১ জনের ২১৫টি স্থান পেয়েছে এতে। চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ বিভিন্ন মাধ্যমে কাজ প্রদর্শিত হচ্ছে।
তফসিল ঘোষণা করার কয়েক ঘণ্টা পর নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগসহ প্রজ্ঞাপন জারি করেছে। সিইসি এ এম এম নাসির উদ্দীন প্রজ্ঞাপনটি প্রকাশ করেন।
মেট্রোরেল কর্মচারীদের ঘোষিত ‘সর্বাত্মক কর্মবিরতি’ ঘিরে শুক্রবার মেট্রোরেল চলবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। কর্মচারীরা কর্মবিরতির ঘোষণা দিলেও কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা চালু থাকবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শিক্ষা ক্যাডারে রেকর্ড পর্যায়ের পদোন্নতির আদেশ জারি করে মোট ২,৭০৬ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ৯৯৫ জনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক এবং ১,৭১১ জনকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করা হয়েছে।
‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন না করা সরকার ও রাষ্ট্রের ব্যর্থতা। দলীয় রাজনৈতিক সরকারের মতো জুলাই গণ-অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকারও মওলানা ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে তা দেশবাসীকে ব্যাথিত করেছে।’
ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।
জাতীয় নির্বাচনের পর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মেয়াদের আরও অর্ধেক সময় বাকি থাকলেও তিনি দায়িত্ব ছাড়তে চান বলে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
দেশে আবারও বাড়ল সোনার দাম। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যা
রাজধানীর মৌচাক ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফরচুন মার্কেটের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রুত ছুটোছুটি শুরু করলেও কেউ আহত হননি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের ১৬ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে নানা প্রলোভন দেখিয়ে অল্প বয়স্ক নারীদের ঢাকায় এনে বাধ্যতামূলকভাবে পতিতাবৃত্তিতে করানোর অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এসময় ১২ জন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৭ জনই অপ্রাপ্তবয়স্ক।