ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৬৫ জন রোগী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০টি থানার ওসি রদবদল করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবেও জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার বদলি করা হয়েছে ১৩ কর্মকর্তাকে ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে কাতার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে।
অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, তামাশার নির্বাচন- এগুলো থেকে আমাদের চলে যেতে হবে, এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সংঘটনের অভিযোগে করা এক মামলায় সজীব ওয়াজেদ জয় এবং
আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা নিয়ে জারি করা রুলে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায় দিয়েছেন সংশ্লিষ্ট বেঞ্চ।
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন রিচার্ড।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ বিষয়ে কর আপিলের শুনানি করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬.১৬ মি এই ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে অভূতপূর্ব উন্নতি দেখিয়েছে। চাহিদা প্রায় ২৮ লাখ মেট্রিকটনের বিপরীতে উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ৪৪ লাখ মেট্রিকটনে। যার ফলে চলতি অর্থবছরে আমদানির ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমে এসেছে; এ বছর এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত ভারতের কাছ থেকে মাত্র ১২,৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পূর্বে বছরে পাঁচ থেকে সাত লাখ টন আমদানির উপর নির্ভরতা ছিল।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। তিনি মনে করেন, নির্বাচন ঘিরে সাংবাদিকদের সামনে নানা প্রতিবন্ধকতাও দেখা দিতে পারে।