এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে আর কোনো
ষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে।
চিটাগং বন্দরে বহির্নোঙরে বর্তমানে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও চারটি জাহাজ দেশের পথে রয়েছে। বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। এ কারণে তার বিরুদ্ধে চলমান দুই মামলাতেই জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ)। তার আগে বুধবার (১১ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জুলাই হত্যাযজ্ঞের মামলার সঙ্গে জড়িত এবং ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম আজ (১১ মার্চ) থেকে শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করে।
রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুলি চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় হেলমেট পরিহিত দুই দুর্বৃত্ত।
বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। নোটিশে তিনি বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে অস্বাস্থ্যকর বায়ুর কারণে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকার বেশি নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
ঢাকার ধামরাই পৌর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)। তারা ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন বলে জানা গেছে।
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রথম মাসের ভাতার টাকা মোবাইলে পৌঁছানোর পর উপকারভোগী নারীদের মধ্যে দেখা গেছে আনন্দ, স্বস্তি ও আবেগঘন প্রতিক্রিয়া। মঙ্গলবার (১০ মার্চ) কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।