| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩২১২ মামলা

গত দুইদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ২১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

বিস্তারিত...

মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় ইমাম-শিক্ষিকা কারাগারে

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় এক মাদ্রাসা পরিচালক ও ইমাম (৫১) এবং এক নারী শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত কিশোরী উপজেলার একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

বিস্তারিত...

ভয় দেখাতেই কার্টুনিস্টদের বিরুদ্ধে মামলা: সারা হোসেন

বিশিষ্টজনেরা কার্টুনিস্টদের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে চায় বলে জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। তিনি বলেন, “অসঙ্গতির বিরুদ্ধে কলম ধরতে যেন কেউ সাহস না পায়, সেজন্যই এসব করা হয়। ভয় দেখানোর এই পদ্ধতি অনেক আগে থেকেই প্রচলিত।”

বিস্তারিত...

কারাবন্দি পিন্টুর মৃত্যু: আইজিপি বাহারুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ন্যায্য বিচার দাবি করে সমর্থকরা মানববন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) ‘শহীদ পিন্টু স্মৃতি পরিষদ’ আয়োজনে রাজধানীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা সরকারের কাছে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিস্তারিত...

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “সামনে নির্বাচন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি বলেন, প্রফেসর ইউনূস আশা করছেন, আগামী নির্বাচন হবে আদর্শ নির্বাচন।

বিস্তারিত...

দাবি মানাতে আন্দোলন ছাড়া উপায় নেই: নুরুল হক নুর

শিক্ষকদের চলমান আন্দোলনকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “শিক্ষকদের সব আন্দোলনের সঙ্গেই আমাদের অবস্থান ছিল, আগামীতেও থাকবে। বাংলাদেশের বাস্তবতায় দাবি-দাওয়া আদায়ের জন্য আন্দোলন ছাড়া উপায় নেই এটা যেন সিস্টেমে পরিণত হয়েছে।”

বিস্তারিত...

পোস্টাল ভোটিংয়ে আরও ১৫ দিন সময় বাড়াল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোটে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী ভোটার অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

বিস্তারিত...

প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের মাধ্যমে বহুদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিস্তারিত...

জুলাই অভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

ছাত্র–জনতার জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১১ স্কাউটের আত্মত্যাগ বাংলাদেশের নবযাত্রাকে নতুন শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

বিস্তারিত...

আইজিপি বাহারুলকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ

বিস্তারিত...

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে কমেছে জনতার ভিড়

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্র রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে উৎসুক জনতার ভিড় দেখা যেত। তবে শনিবার (৬ ডিসেম্বর) সেই চাপ লক্ষ্যযোগ্যভাবে কমেছে।

বিস্তারিত...

২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা

বিশ্ব বাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার (৬ ডিসেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

বিস্তারিত...

লালমনিরহাট হানাদারমুক্ত দিবস আজ

আজ ৬ ডিসেম্বর, লালমনিরহাট জেলা স্মরণ করছে পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাট শহর পাকবাহিনীর হাত থেকে মুক্ত হয়। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর ত্রিমুখী আক্রমণের মুখে পরাজয়ের শঙ্কায় পড়ে পাকিস্তানি সেনারা পিছু হটে বাধ্য হন। তবে পালানোর আগে তারা শহর ও আশেপাশের এলাকায় চালায় বিপুল লুটপাট ও গণহত্যা। আজও জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে থাকা একাধিক গণকবর সেই নৃশংসতার নীরব সাক্ষী।

বিস্তারিত...

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান তৃতীয়

শনিবার (৬ ডিসেম্বর) বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ, দ্বিতীয় অবস্থানে ভারতীয় রাজধানী দিল্লি, আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে।

বিস্তারিত...

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে আগুন,একই পরিবারের দগ্ধ ৬

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের ভয়াবহ লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি আবাসিক ভবন। বিস্ফোরণের আগুনে মুহূর্তের মধ্যে দগ্ধ হন পরিবারের সদস্যরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪