শীতের মৌসুম আসলেও রাজধানীর বাজারে সবজির দাম কমার পরিবর্তে আরও বাড়তে শুরু করেছে। মূলা ও পেঁপে ছাড়া অধিকাংশ সবজির কেজি দামের পরিসর এখন ৬০-৮০ টাকার মধ্যে এবং কিছু সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
লন্ডন থেকে দেশে এসে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বেলা ১১টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে সেখানে পৌঁছান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দুই সংগঠন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলা গানের অমর কণ্ঠসাহিত্যিক ও সংগীতরচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মশতবার্ষিকী আজ। ১৯২৫ সালের এই দিনে পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে তাঁর জন্ম ঘটে।
লিবিয়া থেকে অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৪ ডিসেম্বর আরও ৩১০ বাংলাদেশিকে দেশে আনা হচ্ছে। এর আগে অক্টোবর মাসে তিন দফায় ৯২৮ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ বেশ কয়েকজন বাংলাদেশি তরুণকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারকে কেন্দ্র করে এই আমন্ত্রণ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য জাতিসংঘের ঢাকা কার্যালয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং আয়োজন করা হয়েছে। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনকে জাতিসংঘ পক্ষ থেকে প্রদত্ত সম্ভাব্য কারিগরি সহায়তার একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য নতুন শর্ত যুক্ত করেছে। সংশোধিত এমপিও নীতিমালায় বলা হয়েছে, প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। কারো একটিতেও তৃতীয় বিভাগ থাকলে, তিনি সরাসরি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন,বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা শুধু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাবেন ।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। ব্হৃস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাসদরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
দেশের ১০টি জেলায় জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় নির্মিত চারটি ক্রীড়া স্থাপনা উদ্বোধন করা হয়েছে। এছাড়া ছয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটির বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্যের পুলিশ কমিশন গঠনের বিধান রেখে ‘পুলিশ কমিশন অধ্যাদেশ’ উপদেষ্টা পরিষদে
আমজনতার দল এবং জনতার দল নামের নতুন দুটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দল দুটির বিরুদ্ধে কারো কোনো আপত্তি আছে কি না, তা জানতে চেয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে এই আপত্তি জানাতে বলেছে ইসি।
আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।