বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের পর এবার চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। সঠিক সেবা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানবসম্পদে রূপান্তর করা সম্ভব। টেকসই উন্নয়নের মূল ধারায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণ এখন জরুরি, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত নিশ–১ এইচএসসি পরীক্ষা–২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৭.২০ শতাংশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেডের অধীনে হবিগঞ্জ-৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সম্পন্ন হওয়ার পর জাতীয় গ্রিডে অতিরিক্ত আরও ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে কূপটি থেকে মোট ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো.
গত ২১ নভেম্বর সকালে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি মানুষকে আতঙ্কিত করেছিল। এক সপ্তাহের মধ্যে ছয়বার কম্পন অনুভূত হওয়ায় সেই উদ্বেগ ফিরে এসেছে। ভূমিকম্পের বিষয়ে মানুষ নানা প্রশ্ন করছেন, বিশেষত দেশের নিকট প্রতিবেশী জাপানকে দেখে।
জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিত হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক
আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দুদক সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ বিটিআরসির সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। দুদকের ইতিহাসে এবারই প্রথম কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো।
রাজধানীতে বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর পরই হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে দুপুর তিনটার দিকে যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম
উত্তরার হাউজবিল্ডিং রেলগেট এলাকায় সকালে পথচারীরা স্কুলড্রেস পরা এক ছোট্ট শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন।
হাইকোর্ট বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহাল রেখে ২৪ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্গ শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এ আদেশ দেন। একই সঙ্গে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার বিষয়ে নির্বাচন
শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে আক্রান্ত জনগণের জন্য ত্রাণ সহায়তা প্রেরণ করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন ক্রুর একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগের একজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করে।
র্যাবের টিএফআই সেলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায়
ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৫৫ দিনে বাংলাদেশের স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দরে এসেছে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাল। গত ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১০০ দিনের মধ্যে ৫৫ দিনে প্রায় ১৫৫টি চালানের বিপরীতে ৫৮০টি ট্রাকে করে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।
কোনো প্রকার সরকারি ঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম একতরফাভাবে বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা