ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্ট কার্যক্রম শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করেছেন ঢাকা সফরররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। সোমবার (২৪ নভেম্বর) আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে মানবাধিকার এবং নির্বাচন নিয়ে আলোচনা করেন কমনও
ছয় দফা দাবি আদায়ে ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে শনিবার থেকে
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭০৫ জন।
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে-এর সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়টি জানিয়েন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য আপনারা সমর্থন দিন। কমনওয়েলথ মহাসচিব আশ্বস্ত করে জানান, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তাঁর দুই সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা
মেট্রোরেল ব্যবহারকারীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে র্যাপিড পাস ও এমআরটি পাসে অনলাইন রিচার্জ সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর)।
বাজার স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরের একটি সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশে নারী নির্যাতনের মাত্রা কমছে না, বরং দিনদিন উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাম্প্রতিক পরিস্থিতিকে গভীর সাংস্কৃতিক সংকট বলে অভিহিত করেন।
দেশের সাংবাদিক ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ-নিবর্তনে রাষ্ট্র দীর্ঘদিন ধরে নানা ধরনের আইন প্রয়োগ করে আসছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
বয়াতি ও পালাকার আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ কিছুটা বাড়বে। তিনি সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের জন্য ভালো দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
মালয়েশিয়া সাজার মেয়াদ শেষে ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর কার্যক্রম চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে সম্পন্ন হয়। সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে ৪৯ বাংলাদেশি ছাড়া রয়েছেন, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে প্রবাসী।