একসময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষতার প্রতীক, বিপ্লবী নেতার কন্যা, যার পরিবারের নৃশংস হত্যাকাণ্ড তার রাজনৈতিক উত্থানকে ধ্রুবতারায় পরিণত করেছিল। কিন্তু শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে শীর্ষে ওঠার গল্প শেষ পর্যন্ত তাকে নিয়ে গেছে ক্ষমতাচ্যুতি, দেশত্যাগ এবং ভারতের মাটিতে আত্মগোপনের দিকে।
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: সম্প্রতি বাউলদের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার অবস্থান নিয়েছেন বিশিষ্ট লেখক, কবি ও দার্শনিক ফরহাদ মজহার। সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, আজ সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধুগুরু-ভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ’ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে ভক্তদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এই সমাবেশ হচ্ছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ই-পরিষেবা চালুর মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে এবং বিচারপ্রার্থীর সময়ও বাঁচবে।
জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দুই সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় আসামি হিসেবে রয়েছেন মোট চারজন।
রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে ২৮ জন হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজও শুনানি অনুষ্ঠিত হচ্ছে। মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
রাজধানী ঢাকায় আবারও বেড়েছে বায়ু দূষণ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার বায়ু দূষণ স্কোর ২২৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে রয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টা, সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এ গুরুত্বপূর্ণ সভা।
বাংলাদেশ মূলত ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। দীর্ঘদিন ধরে প্লেটগুলোর নড়াচড়ার ফলে মাটির নিচে ডাউকি, মধুপুর ও সিলেট ফল্টের মতো ঝুঁকিপূর্ণ ফাটল বা ‘ফল্ট লাইন’ তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকরা সতর্ক করেছেন, এর মধ্যে টাঙ্গাইলের মধুপুর ফল্ট বর্তমানে ভূমিকম্পের প্রধান উৎস হিসেবে চিহ্নিত।
জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। অভিযুক্ত চারজনের মধ্যে আছেন আলোচিত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কৃষিজমির তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তাঁর দাবি, হলফনামায় ৫ দশমিক ২ একর দেখালেও দুদকের অনুসন্ধানে ২৯ একর কৃষিজমির তথ্য মিলেছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন দেশের বিভিন্ন অঙ্গণের ২৫৮ নাগরিক। রোববার(২৩ নভেম্বর) অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বুকে ইনফেকশন ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসেও সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও