| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত...

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সরকারি সফরে ঢাকায় আগত ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত...

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা- সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল ও সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে।

বিস্তারিত...

সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি সরানোর নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচারক সংশ্লিষ্ট ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল বিটিআরসি ও তথ্য সচিবকে এ আদেশ দেন।

বিস্তারিত...

গুমের মামলায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স জেড আই খান পান্না

গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

বিস্তারিত...

মানবতাবিরোধী দুই মামলায় সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি আগামী ৩ ও ৭ ডিসেম্বর

টানা ক্ষমতায় থাকার সময় টিএফআই-জেআইসি সেলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় নতুন শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে টিএফআই সেলে গুমের মামলার শুনানি হবে আগামী ৩ ডিসেম্বর, আর জেআইসি সেলের মামলার শুনানি ৭ ডিসেম্বর। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

বিস্তারিত...

৩২ ঘণ্টায় চার কম্পন, বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে বিশেষজ্ঞরা

প্রায় ৩২ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প হয়েছে। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও তিন দফা ভূকম্পন অনুভূত হয়। একটি নরসিংদীর পলাশে এবং দুটি ঢাকার বাড্ডায়। বিশেষজ্ঞরা বলছেন, এসব ধারাবাহিক মৃদু ভূমিকম্প ‘আফটারশক’ হলেও এগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস বা ‘ফোরশক’ হওয়ার আশঙ্কাও থাকতে পারে।

বিস্তারিত...

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম-নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। তাদের আনা ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা, বাড়ানো হয়েছে সেনা ও বিজিবি সদস্যদের মোতায়েন। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে কর্মকর্তাদের ট্রাইব্যুনালে পৌঁছে দেয় পুলিশ। পরে একে একে তাদের হাজতখানায় নেওয়া হয়।

বিস্তারিত...

আজ সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন মূল্য জানাবে বিইআরসি

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণে আজ রোববার (২৩ নভেম্বর) গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা জানানো হবে।

বিস্তারিত...

ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা, মানবতাবিরোধী মামলায় হাজির ১৩ সেনা কর্মকর্তা

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবারও হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা; অতিরিক্ত সেনা ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এসব মামলার শুনানির দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

বিস্তারিত...

শাহজালালে ১,৩০০ গ্রাম স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর কাছ থেকে ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়ালও উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ: যা বললেন অধ্যক্ষ

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক। দিবাগত রাত ১২টার দিকে তিনি ঘটনার নানা দিক তুলে ধরেন।

বিস্তারিত...

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিস্তারিত...

নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরে রাজধানীতে মহাসমাবেশ

নতুন পে স্কেলের দাবিতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। শনিবার (২২ নভেম্বর) সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে কয়েক ডজন সংগঠন যৌথভাবে এ কর্মসূচি চূড়ান্ত করে।

বিস্তারিত...

রাজধানীর মহাখালীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টায় দুর্যোগ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪