| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ, শাহজালালে বিমানবন্দরে ভোগান্তি

ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশ যাত্রী আটকা পড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, আম্মান, দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের ঘোষণা আসে।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

বিস্তারিত...

রাতেও বাড়লো সোনার দাম

সকালে বাড়ানোর পর রাতেও আরেক দফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ১ মার্চ থেকে কার্যকর হবে।

বিস্তারিত...

ইরান যুদ্ধ : সৌদির বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

পবিত্র উমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম। সেখান থেকে আজ দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় তিনি এবং আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।

বিস্তারিত...

কাতারের বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস বলেছে,

বিস্তারিত...

দুই দিনের জন্য ঢাকায় আসছেন পল কাপুর

চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের সফর হবে। যেখানে রাজনৈতিক বোঝাপড়ার পাশাপাশি প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’

বিস্তারিত...

ঈদের আগেই ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে যাবে: প্রতিমন্ত্রী পুতুল

ঈদের আগেই অত্যন্ত দরিদ্র, কিছুটা দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের কাছে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মহিলা, শিশু ও সমাজকল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বিস্তারিত...

অগ্রগতি নেই ধর্ষণ মামলায়

ধর্ষণ মামলার আসামি না পাওয়ায় সম্পূর্ণ হচ্ছে না ডিএনএ পরীক্ষা। আসামির ডিএনএ নমুনা না পাওয়ায় অনেক মামলায় পরীক্ষা অসম্পূর্ণই থেকে যাচ্ছে। তাদের গ্রেপ্তার করতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পলাতক আসামিদের কারণে অনেক ধর্ষণ মামলার সুরাহা করা যাচ্ছে না। দিনের পর দিন ঝুলে থাকছে ধর্ষণ মামলা। তবে ধর্ষণের শিকার ব্যক্তির এবং আলামতের ডিএনএ পরীক্ষা হয়।

বিস্তারিত...

সাম্প্রদায়িক শক্তি দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রদায়িক শক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে প্রগতির দড়ি টেনে ধরতে চায়। তিনি বলেন, এসব অপচেষ্টা রুখে দিতে সরকার বদ্ধপরিকর।

বিস্তারিত...

সব মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার।

বিস্তারিত...

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

হাজারো মানুষের আত্মত্যাগে অর্জিত গণতান্ত্রিক যাত্রায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

যমুনা ছেড়ে গুলশানের বাসায় ড. মুহাম্মদ ইউনূস

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ত্যাগ করে রাজধানীর

বিস্তারিত...

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত

বিস্তারিত...

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪