| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকার আদালতে ভারতের সখিনা বেগম, জামিন না হওয়ায় ভেঙে পড়লেন মেয়ে

পুরান ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সোমবার (১০ নভেম্বর) দুপুরে হাজতখানার সামনে ছিলো স্বজনদের ভিড়। গেটের ফাঁক দিয়ে অনেকে

বিস্তারিত...

আগামীকাল ভোর পর্যন্ত তিতাস গ্যাসের চাপ কম থাকবে

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত স্বল্প থাকবে।

বিস্তারিত...

১৩ লাখ রোহিঙ্গার ভার বাংলাদেশের পক্ষে বহনযোগ্য নয়

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য নতুন বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত করেছে।

বিস্তারিত...

অফিসারদের মনোবল ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি পুলিশের প্রতি অসদাচরণ করা হলে কঠোরভাবে আইন প্রয়োগের আভাস দিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ যখন অরাজকতা প্রতিহত করার চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।

বিস্তারিত...

ঐতিহাসিক রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার

বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে বড় পরিবর্তন এসেছে। সংবিধান থেকে বাতিল হওয়া বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা ছিলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

বিস্তারিত...

বিশ্বের দূষিত নগরীর শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

বায়ুদূষণে আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। বৃহস্পতিবার সকালে এ শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দেখায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’অবস্থায় পৌঁছেছে।

বিস্তারিত...

বাংলাদেশে শান্তি ও সুশাসনের বার্তা নিয়ে শার্লি বচওয়ে

চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও নীতিনির্ধারণী অংশীদারের সঙ্গে আলোচনা জোরদার করতেই তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমনওয়েলথ জানায়, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে মহাসচিবের এই কর্মব্যস্ত সফর। নির্বাচনপূর্ব পরিবেশ, শান্তি-স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন- এসব ইস্যুতে বাংলাদেশকে কীভাবে আরও কার্যকরভাবে সমর্থন করা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হবে।

বিস্তারিত...

রাজধানীতে সিনিয়র জজের মোবাইল-চশমা ছিনতাই

রাজধানীর শেরেবাংলা নগর থানার অধীন সংসদ ভবন এলাকার ভেতর দিয়ে হাঁটার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নেয়।

বিস্তারিত...

ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে। প্রথমবারের মতো তার এ সরকারি সফর হবে ২০–২৪ নভেম্বর, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে।

বিস্তারিত...

রোজ গার্ডেন কিনে রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি টাকা, তদন্ত করছে দুদক

রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা অপচয় করে আওয়ামী লীগের জন্মস্থান খ্যাত রোজ গার্ডেন ক্রয়ের মাধ্যমে আর্থিক ক্ষতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

আশুলিয়ায় লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক এসআই আবজালুল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী ও পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হক।

বিস্তারিত...

পল্লবী থানার বিপরীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর পল্লবী থানার ঠিক বিপরীত পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বিস্তারিত...

রাজধানীর রামপুরায় বাসে আগুন,বিস্ফোরণের শব্দ

রাজধানীর রামপুরায়একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি একটি স্থানে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

গণভোটের আইনটা আগে দরকার: সিইসি

গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তিনি বলেছেন, কীভাবে গণভোট হবে—সেই আইনটা আগে হওয়া দরকার। আইন হলে তখন আমাদের একটা দায়বদ্ধতা আসবে।

বিস্তারিত...

২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ

টানা ২ দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা ২ দফায় কমানোর পর

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪