| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তারা ঢাকার সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি সম্মান জানান। রাষ্ট্রপতির পর প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিস্তারিত...

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পর্যটনকেন্দ্রিক ক্যামেরুন হাইল্যান্ডের সবজি খামার, ব্যবসায়িক জোন ও নির্মাণস্থল ঘিরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য এবং অভিবাসন কর্মকর্তা অংশ নেন।

বিস্তারিত...

বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইসির সমন্বয় সভা ৩০ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার প্রধানদের সঙ্গে সমন্বয় সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

৬.৭ লাখ ডলার মানিলন্ডারিং, অগ্রণী ব্যাংকে দুদকের চিঠি

দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ৬ লাখ ৭০ হাজার ডলার মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসির গ্রিন রোড করপোরেট শাখায় রপ্তানি সংক্রান্ত রেকর্ডপত্র ও তথ্যাদির জন্য চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

বদলি অমান্য ও দীর্ঘ অনুপস্থিতি: কাস্টমস কর্মকর্তা লুৎফুল কবির বহিষ্কৃত

সরকারি বিধি ভঙ্গ, বদলি আদেশ অমান্য এবং কর্মস্থলে দীর্ঘ অননুমোদিত অনুপস্থিত থাকার অভিযোগে কাস্টমসের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

স্বচ্ছতা ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়,মন্তব্য দেবপ্রিয়ের

চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন দুটি টার্মিনাল বিদেশি দুই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও নাগরিক প্ল্যাটফরম বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, টার্মিনাল দুটির পরিচালন চুক্তি অস্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। যে দ্রুততা ও অস্পষ্টতার মাধ্যমে চুক্তি হয়েছে, তাতে বাংলাদেশ সম্ভাব্য সুফল থেকে বঞ্চিত হতে পারে।

বিস্তারিত...

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে বসছে ইসি

আগামী ২৭ নভেম্বর দেশের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা, মাঠপর্যায়ের প্রস্তুতি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি নিশ্চিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

তোফায়েল আহমেদের সহধর্মিণী মারা গেছেন

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম আর আর নেই। বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগতে থাকা আনোয়ারা বেগম বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই পিন্টু তালুকদার।

বিস্তারিত...

ইসির ৯ কর্মকর্তাকে বদলি,পদায়ন

নির্বাচন কমিশন (ইসি) নয় কর্মকর্তাকে বদলি, পদায়ন করেছে। তাঁরা সবাই সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ।

বিস্তারিত...

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ত্রয়োদশ সংশোধনী নয়, জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার

বিস্তারিত...

‘সাংবাদিক–ব্যবসায়ীকে তুলে নেওয়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার’

বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নিয়ে মতামত দেওয়ার পর একজন সাংবাদিক ও মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠনের নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিস্তারিত...

দ্বিতীয় দিন শেষে ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৯৮–৫ এ থামিয়ে ৩৭৮ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা।

বিস্তারিত...

দেশে দুজন দরবেশ, একজন সাদা আরেকজন কালো: অ্যাটর্নি জেনারেল

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রতারণা, জোর করে এবং মালিককে গুম করে গুলশানের একটি বাড়ি হাতিয়ে নেওয়ার মামলায় রিভিউ আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিস্তারিত...

কৈলাশটিলার বন্ধ কূপে মিলেছে গ্যাস

চার মাসের প্রচেষ্টায় সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের একটি বন্ধ কূপে নতুনভাবে গ্যাসের সন্ধান পেয়েছে পেট্রোবাংলা। ওয়ার্কওভার কার্যক্রম সফল হওয়ায় কৈলাশটিলা–১ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন নিশ্চিত হয়েছে। আগামী ২–৩ দিনের মধ্যেই গ্যাসটি জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আইন অনুযায়ী নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। যারা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪