প্রাথমিকের সহকারী শিক্ষিকা নানা রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিসহ পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান গণতন্ত্রের
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় আমজনতার দলসহ সাত দলের আবেদন পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি রফিকুল আমীনের নেতৃত্বাধীন আমজনগণ পার্টির আবেদনও পুনরায় যাচাই করবে কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি বাসার সিঁড়ির নিচ থেকে কার্টনে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধন বাড়ি এলাকার ১০/১/বি নম্বর বাসা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে ইউনিসেফের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার ভায়াল ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় ব্যয় ধরা হয়েছে ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রদূত নির্বাচনের তারিখ ও সময় জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আশা করি নির্বাচন যথাসময়ে হবে। তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
চলতি বছরের গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। ডিসি তালেবুর রহমান বলেন,‘গত ১০ মাসে শুধুমাত্র রাজধানীতেই মাসে গড়ে প্রায় ২০টি করে হত্যাকাণ্ড ঘটেছে। এর অধিকাংশ ঘটনারই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি এ কপি পাবেন সাজাপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কপি পাঠানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। মাত্র এক মাস গত অক্টোবরেই সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৪২৩ জন মানুষের প্রাণ, আর আহত হয়েছে আরও ৫৮৯ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদ্য প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র।
সংকটে থাকা পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের
নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।