ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালসহ সাময়িক বন্ধ রয়েছে দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র । শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বার্তায়
রাজধানীতে ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (২১ নভেম্বর) বেলা দেড়টার দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে পৌঁছান।
রাজধানী ঢাকায় ভূমিকম্পের ধাক্কায় সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফির (৫২তম ব্যাচ) জীবন শেষ হয়ে যায়। তবে পাশের অপারেশন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহত হয়ে
মিটফোর্ড হাসপাতাল থেকে এএসআই জাকারিয়া হোসেন নয়ন ফায়ার সার্ভিসকে নিশ্চিত করেছেন, মিটফোর্ড হাসপাতালে ৩ জন মারা গেছেন। ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প রাজধানী ঢাকায় কেউ অনুভব করেনি। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে বলেন তিনি, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যা আমাদের অবশ্যই গুরুত্বসহকারে নিতে হবে এবং প্রস্তুতি নিতে হবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে হওয়ায় রাজধানীতে এর প্রভাব ছিল তুলনামূলক বেশি। ২৬ সেকেন্ডের এই ভূকম্পনে ঢাকায় আরমানিটোলার একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে এবং একই স্থানে ভবনের রেলিং ভেঙে একজন নিহত হয়েছেন।
: দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ৫.৭ রিখটার স্কেলের এই ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। অনেক ভবনে ফাটলও দেখা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভূত হয়। এর কিছু সময় পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবন হেলে পড়া এবং ফাটল ধরার ছবি ভিডিও পোস্ট করছেন নেটিজেনরা।
ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে ভবন ধস, ভবনে ফাটল ও হেলে পড়ার খবর পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের পরে রাজধানীতে কিছু ভবন ধসে যাওয়া এবং কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইতলীতে একটি পাঁচ তলা বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু। আরেকজন ওই মেডিকেল কলেজেরই ৫২ব্যাচের শিক্ষার্থী। তার নাম রাফিউল। অপর একজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রাজধানী ঢাকার বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের শুক্রবার (২১ নভেম্বর) প্রকাশিত বায়ুদূষণ সূচক অনুযায়ী, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই সময়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুর মান ৪২০ স্কোর, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকায় এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। আরমানিটোলায় একটি ছয়তলা ভবন ধসে পড়ার খবর পেয়ে সেখানে গেছে ফায়ার সার্ভিস, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য মেলেনি
শীতের আগমনে রাজধানীর কাঁচাবাজার এখন মৌসুমি সবজিতে পরিপূর্ণ। ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে গাজর, শিম, মুলা সবই বাজারে পর্যাপ্ত। তবে প্রাচুর্য বাড়লেও কমেনি দাম। বেশিরভাগ সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। শুক্রবার (২১ নভেম্বর) ধানমন্ডির রায়েরবাজার, মোহাম্মদপুর টাউন হল ও আশপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।