জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। গণভোটের ব্যালটে চারটি বিষয়ে জনমত নেওয়ার জন্য খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে গণভোটের সম্ভাব্য প্রশ্নগুলো উল্লেখ করা হয়। এতে বলা হয়, ভোটাররা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’–এ উত্থাপিত প্রস্তাবগুলোর
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, কারণ বর্তমান অস্ত্রগুলো পুরনো হয়ে গেছে।
দেশের বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক প্ল্যাটফরমে পলাতক ও দণ্ডিত আসামিদের দেওয়া বক্তব্য প্রচার নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। একই সঙ্গে এ ধরনের প্রচার বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের পরও ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ আজও নিরাপত্তার চাদরে ঘেরা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট ইউজেড২২২-এর মাধ্যমে ঢাকায় পৌঁছান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক প্রতিক্রিয়ায় যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান তুলে ধরেছেন।
অনেকটা অগোচরেই চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কনটেইনার হ্যান্ডলিং ৬০ শতাংশ তুলে দেয়া হলো বিদেশি অপারেটরদের হাতে। সোমবার (১৭ নভেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের ৩৩ বছর মেয়াদি
পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে নতুন ইউনিফর্ম চালু হয়েছে। ঢাকাসহ মেট্রোপলিটন পুলিশের সব ইউনিটে নতুন আয়রন কালারের পোশাক বিতরণ শুরু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া মিশ্র কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা।
চোরাচালান ও অবৈধ লেনদেনের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ মিলেছে। এই অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যাংক লেনদেন ও নথি পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে।
ঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনের মধ্যে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সম্ভাব্য এই লঘুচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গড়ে উঠতে পারে এবং কিছুটা ঘনীভূত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও হ্রাস পেয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমেছে ৫,৫১৯ টাকা, এবং এখন সেটির নতুন মূল্য ২,০৮,২৭২ টাকা। এই নতুন দাম গত রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং মঙ্গলবার (১৮ নভেম্বর) ও একই মূল্যে বিক্রি হচ্ছে।
নভেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ৩৫.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৬৯৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এল ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্ল্যাটফর্ম আইকিউএয়ার–এর মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার আপডেট অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৩৭৬, যা সরাসরি ‘দুর্যোগপূর্ণ’হিসেবে চিহ্নিত।
চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে সাক্ষ্যগ্রহণের ১৫তম দিন। সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করে গঠিত এই মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন।
রাজধানীতে আইটি ব্যবসার আড়ালে অনলাইনে শিশা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রকে শনাক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। তাদের কাছ থেকে এ যাবতকালের সর্বোচ্চ পরিমাণ শিশা জব্দ করা হয়েছে।