| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আজ (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ ঘোষণা করা হবে ।ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করবেন।

বিস্তারিত...

শাহবাগ ছবির হাটে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া যথাযথ ও স্বচ্ছ হয়েছে। তিনি আরও জানান, যদি শেখ হাসিনা খালাস পান, তিনি ব্যক্তিগতভাবে সবচেয়ে খুশি হতেন।

বিস্তারিত...

পরিষ্কার আকাশে ঢাকায় শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯ ডিগ্রি

ঢাকায় শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে — আজ সকাল ৬টায় তাপমাত্রা মাত্র ১৯° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর আকাশ থাকবে পরিষ্কার, এবং তাপমাত্রা খুব বেশি ওঠানামা করবে না।

বিস্তারিত...

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যেই সকালে তাকে ট্রাইব্যুনাল চত্বরে হাজির করা হয়, যা মামলাটির গুরুত্বকে আরও প্রকট করে তোলে।

বিস্তারিত...

শেখ হাসিনার মামলার রায়, ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বহুল আলোচিত রায়কে সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের পুরো এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই সুপ্রিম কোর্ট চত্বর ও সংলগ্ন সড়কজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে।

বিস্তারিত...

স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও ও ডিসি: নতুন নির্দেশনা

মেয়াদোত্তীর্ণ অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ বা অ্যাডহক কমিটির স্থলে বেসরকারি স্কুল ও কলেজের সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) বা তাদের প্রতিনিধিরা। শনিবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের রায় আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করবেন।

বিস্তারিত...

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, কেরানীগঞ্জে থানায় আগুন

রোববার রাত সাড়ে ৯টা দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি

বিস্তারিত...

বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর চুক্তি, শুরুতে ৮শ সদস্য নিয়োগ

বহুল প্রতীক্ষিত ‘‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ” সংক্রান্ত চুক্তি কাতারের দোহাতে

বিস্তারিত...

শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকা ফাতেমা মারা গেছেন

দশম গ্রেড বেতনসহ ৩ দফার আন্দোলনের সময় রাজধানীতে অসুস্থ হয়ে পড়া শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন।

বিস্তারিত...

হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামীকাল, ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ট্রাইব্যুনাল বসবে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার অফিস।

বিস্তারিত...

ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ করে সুপ্রিম কোর্টের চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪