| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফাঁসির রায়ে ‘কষ্ট’ পেয়েছি: হাসিনার আইনজীবী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন বলে দাবি করেছেন আইনজীবী আমির হোসেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

বিস্তারিত...

রয়টার্স-এর প্রতিবেদন: ছাত্র আন্দোলন দমনে হত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

২০২৪ সালে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে, দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে।

বিস্তারিত...

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩ শতাধিক বাংলাদেশি আটক

ভারতে অবৈধভাবে প্রবেশের পর বাংলাদেশে ফেরার পথে, পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে তিন শতাধিক বাংলাদেশি। সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনির তথ্য মতে, পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর সীমান্তে ৩শ’র বেশি বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। সবাই অবৈধভাবে বাংলাদেশে ফিরতে চেয়ে ছিলেন।

বিস্তারিত...

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা, রায়ে দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা পরিবারের

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে শহীদ আবু সাঈদের পরিবার।

বিস্তারিত...

সাবেক আইজিপি মামুনের ৫ বছরের জেল

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে পাঁচ বছরের জেল

বিস্তারিত...

আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনার-১ এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত: ট্রাইব্যুনাল

জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ “প্রমাণিত” হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে

বিস্তারিত...

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।

বিস্তারিত...

এবারের নির্বাচন শুধু সরকার নয়, দেশের ভবিষ্যৎ গড়ার পরীক্ষা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন শুধু সরকারের জন্য নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ

আজ সোমবার(১৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে একটি এক্সকাভেটর ভেতরে ঢোকানোর চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে

বিস্তারিত...

ঢাকায় শেখ হাসিনার রায়ের দিন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

গত বছরের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ।

বিস্তারিত...

শেখ হাসিনার মামলার বিচারের রায় পড়া শুরু

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় পড়া শুরু হয়েছে। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার

আজ সোমবার(১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ট্রাকে করে দুটি বুলডোজার নেওয়া হয়। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪