প্রতিবন্ধী বিদ্যালয় পরিষদ এমপিও ভুক্তকরণ ও অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে ।
রপ্তানি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা ১৭ মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান রোববার (৯ নভেম্বর) জানিয়েছেন, দ্রুততম সময়ে এসব অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিকালে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।
রবিবার(৯নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনর প্রধান নির্বাচন কমিশনার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক হিসাব অনুযায়ী ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রের মধ্যে ৮ হাজার ২২৬টি অধিক ঝুঁকিপূর্ণ, ২০ হাজার ৪৩৭টি ঝুঁকিপূর্ণ এবং ১৩ হাজার ৪০০টি সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাস্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন রাষ্ট্রপক্ষের ২৩ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্যগ্রহণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। শনিবার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
রোববার (৯ নভেম্বর) আইকিউএয়ারের তথ্যানুযায়ী ঢাকার গড় বায়ুমান ছিল ২০৯ চলতি বছর শুকনা মৌসুম শুরুর পর এটিই সর্বোচ্চ খারাপ। যা বিশ্বের ১২৭ নগরীর মধ্যে চতুর্থ।
আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন বা সড়ক অবরোধের (ব্লকেড) আহ্বান ছড়িয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। কেউ অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে সারাদেশের ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি পিকআপ ও তিনটি মাইক্রোবাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা।
দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।