সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য অপেক্ষার অবসান ঘটছে আজ (শনিবার)। শুরু হচ্ছে ১০ হাজার ২১৯টি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া। সকাল সাড়ে ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীরা নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে পারবেন। এতে ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। টেলিটক প্রি-পেইড নাম্বার দিয়ে ফি পরিশোধ করা যাবে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও আবারও দূষণে হাঁসফাঁস করছে রাজধানী ঢাকা। বায়ুমান দ্রুত অবনতির ফলে শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
চলতি ৯ থেকে ১০ নভেম্বর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি'স ক্যাথেড্রাল চার্চে লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি ককটেল চার্চের প্রধান ফটকে বিস্ফোরিত হয়। আরেকটি চার্চের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রাজনৈতিক দলগুলো বিভিন্ন মহলের স্বার্থ দেখায় তারা ঐকমত্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা দেখেছি যারা সংস্কারের কথা বেশি বলতো কিন্তু কেন জানি তারা সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেছে। আমরা আসলে জানি না, তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা আসলে তাদের জন্য কি। আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতিকর। কিন্তু তাদের জন্য এটা কিভাবে সুফল বয়ে আনতেছে সেটা আমি জানি না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তিনি ডিএমপির ট্রাফিক মিরপুর জোনে কর্মরত ছিলেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অবকাঠামো থেকে শিল্প- সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) এক বাণীতে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সেনাবাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের বেশ কয়েকটি জেলার নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রংপুর, জয়পুরহাট, বগুড়া ও সিলেটের কিছু অংশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হবে। এতে অংশ নেবে চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এ অবস্থান কর্মসূচিতে নবীন শিক্ষকরাও যুক্ত হচ্ছেন, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন নেতারা।
শুক্রবার (৭ নভেম্বর)বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে