আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের ঐতিহ্যবাহী স্থাপনা উত্তরা গণভবনকে যথাযথভাবে সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিতে হবে।
সহকারী শিক্ষকদের বর্তমান অবস্থান ১৩তম গ্রেড। প্রধান শিক্ষকদের আমরা সবেমাত্র দশম গ্রেডে উন্নীত করেছি, তাহলে সহকারী শিক্ষকদের হঠাৎ করে ১৩তম গ্রেড থেকে কীভাবে দশম গ্রেডে উন্নীত করব?
রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে অন্তত ১২০ জন শিক্ষক আহত হয়েছেন। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত অবস্থায় ১২০ জন শিক্ষক হাসপাতালে এসেছেন। অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন, বাকিদের চিকিৎসা চলছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাসের গভীর বোধ না থাকলে, কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারে না, আর কোনো বিচারক তাঁর সভ্যতার শিকড় বোঝা ছাড়া আইনের যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেছেন, বিভিন্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা। শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী আমরা শাহবাগ অভিমুখে পদযাত্রা করছিলাম। শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে আহত হন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন। দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার অনুষ্ঠিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন,
গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। টঙ্গী ফায়ার সার্ভিস, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় বড় একটি তুলার গুদামে আগুন লাগে। এ সময় আগুন আশপাশের আরও ৭টি গুদামে ছড়িয়ে পড়ে।
দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে হবে। একইসাথে প্রতিটি উপজেলা সদরের কমপক্ষে দুটি ফার্মেসিতে এই অ্যান্টিভেনম মজুত রাখতে হবে। সম্প্রতি বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাখিল করা এক প্রতিবেদনে এই নির্দেশনা দেওয়া হয়। শনিবার (৮ নভেম্বর) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ বিষয়ক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভাটি নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ ৫২০- এ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। এনআইডির পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানীর রমনা এলাকার সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি পুলিশ উদ্ধার করেছে। ঘটনা ঘটে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে।