র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং তাদের দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। তাদের মধ্যে একজন রতন ঢালীর (২৯) বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে আরেকজন নিহত ফয়সাল হোসেনের (২২) ঠিকানা জানা যায়নি।
গ্রাহকদের ৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি বৃহস্পতিবার (৬ নভেম্বর) এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।
জিজ্ঞাসাবাদের নামে হত্যাচেষ্টা, মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাকিস্তান থেকে দুই কনটেইনারে আসার কথা ছিল পাখির খাদ্য। তবে কনটেইনার দুটি খুলে আমদানি–নিষিদ্ধ পপি বীজ পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
‘আপাতত’ বাংলাদেশে আসা হচ্ছে না ভারতীয় বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের। সরকার থেকে অনুমতি না মেলায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে তাকে ঢাকায় আনার আয়োজন করা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।
‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়। সংবিধানে এতে কোনো বাধা নেই ।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে তাঁর কারামুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় বলা হয়েছে– টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতি ও প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলে দণ্ডনীয় হবেন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠী। ধারা ৬৬ক অনুসারে, যদি এসব ব্যবহারের মাধ্যমে দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা বা জনশৃঙ্খলা ক্ষুণ্ন হয়, অথবা ধর্মীয় বা সাম্প্রদায়িক
মিয়ানমারের সামরিক সরকার ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বাধীন জান্তা সরকার সম্প্রতি বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে।
নির্মাণাধীন দেশের প্রথম পাতাল মেট্রোরেলের মোট ১২টি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের নির্মাণকাজের জন্য নিযুক্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের পরিকল্পনা করছে সরকার। ডিএমটিসিএল কর্তৃক জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও সংশ্লিষ্ট ঠিকাদারদের জানানো হয়েছে, ডিপিপিতে বরাদ্দকৃত খরচের তুলনায় বেশি দর দাবি করার কারণে এই দুই চুক্তি বাতিল করা যেতে পারে।
ঢাকা ওয়াসার প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের কারণে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রগতি সরণির দুই অংশে যানজটের সম্ভাবনা রয়েছে।
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়টি নিয়ে নবম দিনের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিন ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।