ঢাকা মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলেছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তাই আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই-যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে।
সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের ওই তিন মাসে আহরিত হয়েছে ৭৯ হাজার ৩১০ মেট্রিক টন ইলিশ—যা গত বছরের ১ লাখ ৩ হাজার ৬৪৭ টন থেকে ২৪ হাজার ৩৩৭ টন কম, অর্থাৎ প্রায় ২৩ শতাংশ কমেছে।
জাতীয়করণের দাবিতে ১৭তম দিনে আন্দোলনকারী ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এই হামলায় সাংবাদিকসহ অন্তত ২০ শিক্ষক আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার সম্মুখীন হন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। পরে আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে চলে এলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ চালায়। এসময় জলকামানও ছোড়া হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। আলোচনার বিস্তারিত জানাতে বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার প্রধানের দপ্তর।
চলতি অর্থবছরে বরাদ্দ থাকা অর্থও যানবাহনের জন্যব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিসহ একইসঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে ঢাকার জটলিত রাস্তায় মুখোমুখি হয়েছেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইওহান সাটফ। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভীষণ ব্যস্ত শহর! অবিশ্বাস্য যানজট, তবুও আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
ধোঁয়া, ধুলা আর ধোঁয়াশায় ঢাকা আজও দমবন্ধ রাজধানী! বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার (২৯) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দাখিল করা আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।
দীর্ঘ গরম আর শুষ্ক আবহাওয়ার পর ঢাকায় মিলছে অবশেষে স্বস্তির বার্তা! বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে গরম কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আবারও পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ১৫০ থেকে ২০০ সদস্যের একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে সংস্থাটি।