ঢাকাস্থ রাশিয়ান হাউসে মঙ্গলবার (২৮ অক্টোবর) এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে রাশিয়ান ফেডারেশন সরকারের বৃত্তির আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদের রুশ ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে। ভিসা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রায় ৯৫ জন মেধাবী শিক্ষার্থী।
দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতিক শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেননি বলে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ করতে হবে। উন্নত দেশগুলো যদি নিজেদের জলবায়ু রোধে অবদান বাড়াতে না পারে, তাহলে আমাদের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাঁচার পথ রুদ্ধ হবে। জলবায়ু ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা নিতে হবে।
বিশ্ববাজারে সোনার দামে পতন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংকট নিরসনের আভাসে মঙ্গলবার (২৮ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম অভিযোগ করেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয়। আমরা আমাদের সমস্যাগুলো সরকারকে জানাতে চেয়েও বারবার ব্যর্থ হয়েছি।’
খুলনার দৌলতপুরের পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলায় আদালত সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন। ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে সন্ত্রাসী গুলি ও কুপিয়ে প্রথমে পারভেজ হাওলদার ও পরে সুপর্ণা সাহাকে হত্যা করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে অতিরিক্ত মহানগর আদালত-১-এর বিচারক সুমি আহমেদ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যে সুপারিশমালা জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে দিয়েছে, সেখানে সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ মঙ্গলবার দুপুরে কমিশনের সভাপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশমালা তুলে দেন। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এর একটি খসড়াও সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে।
ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা অপর আসামিরা হলেন—মো. রুবেল, মো. খোকন, মো. সাগর, মো. শান্ত।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে এক হাজার ৪১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়রা জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ‘স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করার জেরে তাকে থানা থেকে সরানো হয়েছে।
আদালতে সংবাদ সংগ্রহে গিয়ে জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর হেনস্তার শিকার হয়েছেন তিন সাংবাদিক। পরবর্তীতে ওই তিন সাংবাদিককে কাঠগড়ায় ডেকে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর হুমকি দেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে উক্ত দশ কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়।