| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোটের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলোতে আজ চোখে পড়ার মতো পরিবর্তন দেখা গেছে। সকালে থেকেই ঢাকা, গাজীপুর ও আশেপাশের শিল্পাঞ্চলগুলো থেকে মানুষ বাড়ির পথে ছুটছেন।

বিস্তারিত...

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারে।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধ সালমান-আনিসুলের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু

চব্বিশের জুলাই–আগস্টে কারফিউ জারি ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে বিচারিক কার্যক্রম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

বিস্তারিত...

ঢাকায় বাড়ছে তাপমাত্রা, শীতের তীব্রতা কমার ইঙ্গিত

রাজধানীবাসীর জন্য শীত নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঢাকার আকাশ আজ সারাদিনই মূলত পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রায় সামান্য উষ্ণতার ছোঁয়া লাগতে পারে। ফলে শীতের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিস্তারিত...

নির্বাচনে প্রচারণা শেষ এবার ভোটের অপেক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময়সীমা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সকল প্রার্থীকে নির্বাচন সংক্রান্ত প্রচারণা বন্ধ করতে হবে। এর ফলে এখন দেশের সব প্রার্থী ভোটারদের সঙ্গে সরাসরি মেলামেশা, জনসভা, র‌্যালি বা সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না।

বিস্তারিত...

ভুয়া র‍্যাব সেজে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ৩

রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও র‍্যাবের পোশাকসহ একটি ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে এমপিওভুক্তি স্থগিত

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের মুখে শিক্ষা মন্ত্রণালয় আপাতত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির চলমান কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, পাল্টা শুল্ক নেমে এলো ১৯ শতাংশে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের আলোচিত পাল্টা শুল্কহার কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনতে ঐতিহাসিক একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে দুই দেশ। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু (সিন্থেটিক ফাইবার) ব্যবহার করে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে পারস্পরিক বা ‘রেসিপ্রোকল’ শুল্কহার শূন্য শতাংশে

বিস্তারিত...

রাজনীতিতে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতার প্রভাব বৃদ্ধি, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা: টিআইবি

নির্বাচনী পরিবেশে দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যবাহী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা চরম ঝুঁকির মুখে রয়েছেন বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিস্তারিত...

আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে উদ্বৃত্ত আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৯টি বাণিজ্যিক ব্যাংকের কাছে এসব ডলার ১২২ দশমিক ৩০ টাকায় ক্রয় করা হয়েছে। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সাত মাস ও নয় দিনে বাংলাদেশ ব্যাংক মোট ৪৭২ কোটি ৮৫ লাখ বা ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার কিনল।

বিস্তারিত...

জেন-জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে

শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন নির্বাচনের সময়ে বাংলাদেশের বিরোধী দলগুলোকে রাজপথে খুব কমই দেখা গেছে। হয় তারা নির্বাচন বর্জন করেছিল, নয়তো বিরোধী পক্ষের জ্যেষ্ঠ নেতারা গ্রেপ্তার হওয়ায় কোণঠাসা হয়ে ছিল। এখন আগামী বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে।

বিস্তারিত...

ভোটের মাঠেই বিচার করবেন ৬৫৭ হাকিম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোটের এলাকায় নামছেন বিচারিক হাকিমরা। ইতিমধ্যে তাদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব

বিস্তারিত...

বাংলাদেশে আসছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আসছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য

বিস্তারিত...

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

হাই কোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনি প্রচারণা শেষ হবে কখন?

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হবে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে সংসদ নির্বাচনের প্রচার বন্ধ করতে হয়।এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। তার ৪৮ ঘণ্টার আগে বলতে বোঝায় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা। অর্থাৎ এই সময়ে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪